admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২২ ১০:১০ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুর ও বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছে। দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছে, বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদারে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে সম্মত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের মধ্যে ফোনালাপে আজ (বৃহস্পতিবার) এ বিষয়ে আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দুই দেশের মুক্ত আলোচনায় ড. মোমেন বলেন বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে এফটিএ চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ আরও বৃদ্ধির মাধ্যমে উভয়পক্ষ লাভবান হবে। ঢাকা সিঙ্গাপুরকে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচনা করে। এ সময় ড. মোমেন মিয়ানমারে তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধান আনতে সিঙ্গাপুর ও আসিয়ানের সক্রিয় ভূমিকা কামনা করেন।
মি. ড.ভিভিয়ান আশ্বাস দিয়ে বলেছেন সিঙ্গাপুর এ ব্যাপারে সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের অব্যাহত সমর্থন সক্রিয় রাখবে। মি. ড.মোমেন বলেন চলমান কোভিড-১৯ মহামারির সময়ে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রতি সিঙ্গাপুর সরকারের অব্যাহত সহায়তার কথা সন্তোষের সঙ্গে উল্লেখ করেন তিনি সিঙ্গাপুর বাংলাদেশ থেকে বিশেষ করে তাদের স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা খাতে আরও দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে অনুরোধ জানান।