admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২০ ৭:১৭ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১৯ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য মতে, সিঙ্গাপুরে আজকে নতুন ২৫৭ জন কভিড-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৯১২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে ২ জন সিঙ্গাপুরিয়ান বা স্থায়ী বাসিন্দা রয়েছে, বাকি ৬ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা কর্মী আবাসনের বাহিরে বাস করেন, ৫ জন বিদেশ ফেরত যারা স্টে-হোম নোটিশে আছে। বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা কর্মী আবাসনে বাস করেন।
কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১৮ জুলাই ২৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত মোট ৪৩ হাজার ৮৩৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৷
কভিড-১৯ এ আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৭ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আরো ১৪ জনের মৃত্যু হয়েছে যারা করোনাভাইরাসে পজিটিভ ছিলো৷ কিন্তু তাদের মৃত্যু কভিড-১৯ এ নয় অন্য কোন কারণে হয়েছিলো।
১৬৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৷ ৩ হাজার ৬২৬ জনের অবস্থা ক্লিনিক্যাল ভালো কিন্তু পরীক্ষায় কভিড-১৯ এ পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ সংবাদ মাধ্যমে জানিয়েছে ৷