admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২০ ৪:৪৪ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১৪ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় (এম ও এইচ) এর দেওয়া সর্বশেষ তর্থ্যমতে, নতুন ৩৪৭ জন কভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪৬ হাজার ৬৩০ জন কভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির খবর প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
আজকে আক্রান্তদের মধ্যে ১ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স, বাকি ৬ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা কর্মী আবাসনের বাহিরে বাস করেন ও ২ জন বিদেশ ফেরত যারা স্টে-হোম নোটিশে ছিলেন। বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা কর্মী আবাসনের বাস করেন।
কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১৩ জুলাই ২৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই পর্যন্ত মোট ৪২ হাজার ৫৪১ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৷
কভিড-১৯ এ আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ জনের মৃত্যু হয়েছে, যা স্থিতিশীল অবস্থায় রয়েছে।
১৬৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানাজায় ৷ এরমধ্যে ১ জনের অবস্থা আশংখ্যা জনক । তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে ৷ ৩ হাজার ৫৫০ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ৷ সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানা পরর্বীতে আরও আপডেট সংবাদমাধ্যমকে জানাবেন।