admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২০ ৪:৪৫ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১৩ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় (এম ও এইচ)’য়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে পূর্ব কিছু দিনের তুলনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা, আজকে নতুন ৩২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪৬ হাজার ২৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, আজ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবার কারন সিঙ্গাপুরে জাতীয় ইলেকশন থাকায় সরকারী ছুটি গত ১০ ও ১১ জুলাই ছিলো। সপ্তাহে ল্যাবরেটরি দ্বারা কম পরীক্ষা করা হয়েছিলো৷ ১২ জুলাই থেকে নমুনাগুলোর ব্যাকলগ সাফ করা হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে ২ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স, বাকী ৯ জন ওয়ার্ক পাশ ধারি যারা কর্মী আবাসনের বাহিরে বাস করেন ও ৫ জন বিদেশ ফেরত যারা স্টে হোম নোটিশে ছিলেন। বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা কর্মী আবাসনে বাস করেন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১২ জুলাই ২৫৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই পর্যন্ত মোট ৪২ হাজার ২৮৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ জনের মৃত্যু হয়েছে।
১৮২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ৩ হাজার ৪৬৮ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ৷