admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুন, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মি. লি সিয়েন লুং জানান সিঙ্গাপু্রে মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আনা হয়েছে। তাঁদের মধ্যে কে কখন কি দায়িত্ব পালন করবেন তার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছেন। দায়ীত্ব প্রাপ্তরা হলেন মি. লরেন্স ওং উপ প্রধান মন্ত্রী পদে উন্নীত হবেন। মি. লি বলেন তিনি আমার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী থাকবেন এবং অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। মি. তান কিয়াত কিভাবে সিনিয়র প্রতিমন্ত্রী পদে পদোন্নতি হবে সে বিষয় ভেবে দেখছেন। মি. এরিক চুয়া এবং মি. রাহায়ু মাহজামকে সিনিয়র সংসদীয় সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হবে।
NTUC সিঙ্গাপুর Chee Hong Tat সরকারে ফুল-টাইম ফিরে আসার জন্য মি. লি বলেন আমার অনুরোধে সম্মত হয়েছে তাঁরা। মি. হং ট্যাট সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রনালয়ে দায়ীত্বে অব্যাহত থাকার সময় মি. DPM ওংকে সাহায্য করার জন্য অর্থ মন্ত্রণালয়ের (সিঙ্গাপুর) সিনিয়র প্রতিমন্ত্রী নিযুক্ত করা হবে। এনটিইউসি মি. হং ট্যাটের জায়গায় মি. ডেসমন্ড ট্যান দায়ীত্ব নিতে সম্মত হয়েছে। মি. ডেসমন্ডকে পিএমও-তে প্রতিমন্ত্রী নিযুক্ত করা হবে, তবে তার শ্রম আন্দোলনের কাজে মনোনিবেশ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিঙ্গাপুর এবং টেকসই এবং পরিবেশ মন্ত্রনালয় ত্যাগ করবেন।
মি. লি বলেন আমি কিছু রাজনৈতিক অফিস-হোল্ডারকে বিভিন্ন মন্ত্রণালয়ে স্থানান্তরিত করেছি, তাদের নতুন পোর্টফোলিও এবং দায়িত্ব দেওয়ার জন্য। পরবর্তী প্রজন্মের নেতৃত্ব রূপ নিচ্ছে। সিঙ্গাপুরকে মহামারী থেকে নিরাপদে অবস্থানে বের করে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনে আপনার পূর্ণ সমর্থন দেওয়ার ও দায়ীত্ব পালন করার জন্য সবাইকে বলেছি বলে তিনি জানান ।