admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২০ ৫:০৮ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জুলাই আরো ১৯৬ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪২ হাজার ৭৩৭ জন।
তবে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া সর্বোশেষ তর্থ্যমতে, নতুন ৩৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬২৯ জন।
মঙ্গলবার আক্রান্তদের মধ্যে ১ জন সিঙ্গাপুরিয়ান, ৬ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরির বাহিরে বাস করেন, ২ জন বিদেশ ফেরত যারা স্টে হোম নোটিশে ছিলেন এবং ৩৩৮ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন।
১৪ জুলাই ৬২ বছর বয়স্ক একজন সিঙ্গাপুরীয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি ৩০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে সেনকাং হাসপাতালে ভর্তি হোন৷করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।
১৬১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ৩ হাজার ৫৫০ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷