admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২০ ৬:২১ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরে বৃহস্পতিবার ৯ জুলাই দুপুরের মধ্যে ১২২ জন নতুন কভিড-১৯ সংক্রমণের খবর পাওয়া গেছে, যার মধ্যে ২১জন কমিউনিটি ইনফেকশন রয়েছে, স্বাস্থ্য মন্ত্রনালয় (এম ও এইচ) প্রাথমিক ভাবে জানিয়েছে। সিঙ্গাপুরে এখন পযন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৪২৩ জন। নতুন কভিড-১৯ আক্রান্ত মধ্যে ৪ জন সিঙ্গাপুর বা স্থায়ী বাসিন্দা এবং ১৭ জন ওয়ার্ক পাস হোল্ডার রয়েছে।
সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় এম ও এইচ জানিয়েছে প্রাথমিক তদন্ত থেকে, ২১ জন এর মধ্যে পাঁচটি পূর্ববর্তী আক্রান্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং ইতিমধ্যে তাদের পৃথক অবস্থানে রাখা হয়েছে বলে এম ও এইচ জানিয়েছে। এখন পযন্ত মোট ২৬ জনের মারা যাওয়ার খবর জানা গেছে।
বাকি সবাই বিদেশী শ্রমিক আবাসনে বসবাসরত ওয়ার্ক পারমিট ধারকগণ। আজ রাতে (বৃহস্পতিবার) এম ও এইচ তাদের আপডেটে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানানো হবে বলে বলেছেন।