হোম
আন্তর্জাতিক

সিঙ্গাপুরের সুউচ্চ অট্টালিকার ছাদে গড়ে উঠছে ছাদ কৃষি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুর সুউচ্চ অট্টালিকার ছাদে কৃষি খামার করেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর পরিপূর্ণ  ৭২৮ বর্গ কিলো মিটারের দেশটিতে রয়েছে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের কার্যালয়। তবে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয় দেশটি। অভ্যন্তরীণ চাহিদার বেশির ভাগই আমদানি করতে হয় বিদেশ থেকে। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ সিঙ্গাপুরে প্রয়োজনীয় খাদ্য রপ্তানি সীমিত করে দেয় বা নিষেধাজ্ঞা দেয়। এতে খাদ্য নিরাপত্তার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে দেশটির কর্তৃপক্ষ।

২০৩০ সালের মধ্যে খাদ্য উৎপাদনের মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদার ৩০ শতাংশ মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি, যা বর্তমান উৎপাদনক্ষমতার তিন গুণ বেশি। এরই অংশ হিসেবে খাদ্য উৎপাদনে ভর্তুকি দিচ্ছে দেশটির সরকার। ফলে খাদ্য উৎপাদনে আগ্রহ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। তবে স্থানসংকটের কারণে ছাদকৃষিতে আগ্রহী হচ্ছে মানুষ। এ জন্য গাড়ি পার্কিংয়ের বহুতল ভবনের ছাদে করা হচ্ছে কৃষি খামার। তেমনই একজন খামারি ইলিন গোহ। শহরের একটি গাড়ি পার্কিংয়ের ছাদে সবজির খামার করেছেন তিনি। খুচরা বিক্রেতাদের দৈনিক ৪০০ কেজি পর্যন্ত সবজি সরবরাহ করা হচ্ছে তাঁর খামার থেকে।

এই নারী বলেন, সিঙ্গাপুর খুবই ছোট; কিন্তু গাড়ি পার্কিংয়ের অনেক জায়গা আছে। খামারে উৎপাদিত খাদ্যের মাধ্যমে স্থানীয়দের চাহিদা মেটানোই হচ্ছে স্বপ্ন। সিঙ্গাপুর ফুড এজেন্সির মুখপাত্র বলেন, খাদ্য নিরাপত্তা সিঙ্গাপুরের অস্তিত্বের বিষয়। সীমিত সম্পদের কারণে বাহ্যিক সরবরাহে ব্যাঘাত ঘটলেই ঝুঁকিতে পড়বে সিঙ্গাপুর। এ জন্য আমাদের অপরিহার্য সম্পদের সুরক্ষায় ক্রমাগত পদক্ষেপ নেওয়া জরুরি।

লি কুয়ান ইয়েউ স্কুল অব পাবলিক পলিসির সহকারী অধ্যাপক মিজ সোনিয়া আক্তার বলেন, শহুরে কৃষকদের জন্য প্রধান চ্যালেঞ্জ হচ্ছে উচ্চ পরিচালন ব্যয়। উদ্যোক্তাদের ভর্তুকি ও অর্থনৈতিক সহায়তা দিচ্ছে সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সরকার সহযোগিতা বন্ধ করে দেয়, তাহলে এই খামারগুলো কি চলতে পারবে কিংবা অর্থনৈতিকভাবে টেকসই হতে পারবে। সারা বিশ্বে অট্টালিকার ছাদে যদি গড়ে তোলা যায় ছাদ কৃষি তাহলে পুষ্টি চাহিদা পুরণ হবে। এবং বাজারের শাক-স্বব্জির উপর চাপ কমে যাবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ।
আইন-বিচার 9 hours আগে

দিনাজপুরের বিরলে এক ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আটক।
আইন-বিচার 17 hours আগে

সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন হাসপাতালে।
দুর্ঘটনা 24 hours আগে

আইন-বিচার 2 days আগে

বগুড়ার তিন এলএসডিতে অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণী হত্যা,আদালতের রায়ে রিফাতের ফাঁসি আদেশ।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জের তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন
আইন-বিচার 2 days আগে

পোশাক তৈরী শ্রমিকদের দাবীতে উত্তপ্ত সাভার -আশুলিয়া শিল্পাঞ্চল।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা.জাহিদ।
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় আধুনিক দ্বি-তল ডাকবাংলোর উদ্বোধন ।
অর্থনীতি 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক