admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২২ ১২:৪০ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ১৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটিতে থাকবেন, প্রধানমন্ত্রীর কার্যালয় গতকাল রবিবার (১৮ ডিসেম্বর) জানিয়েছে মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী মিঃ লি’র অনুপস্থিতিতে সিনিয়র মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী মিঃ টিও চি হিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। বলে দেশটি মন্ত্রণালয় রবিবার ফেসবুক পোস্টে মিঃ লি বলেছেন আমি বছরের শেষ পর্যন্ত ছুটিতে থাকব।
যদি অতি গুরুত্বপূর্ণ কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি জানাবো। তিনি তাঁর এক স্ট্যাটাস লিখেছেন এদিকে আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে বড় দিনের উৎসবের উপভোগ করুন এবং নিরাপদে থাকুন। দিবস উদযাপনের সময় নিরাপদ এবং স্বাস্থ্যর দিকে খেয়াল রাখবেন।
প্রধানমন্ত্রী মিঃ লি সিয়েন লুং তাঁর পোস্টের সাথে ব্রাসেলস, বেলজিয়ামের গ্র্যান্ড প্লেসের একটি ছবিও দিয়েছেন। প্রধানমন্ত্রী এই সপ্তাহের শুরুতে জার্মানির কিয়েলে একটি সরকারি সফর করেন, যাতে সিঙ্গাপুরের দুটি রিপাবলিক নৌ-বাহিনীর সাবমেরিন উৎক্ষেপণ করা হয়। তিনি বুধবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির অ্যাসোসিয়েশনের মধ্যে ৪৫ বছরের কূটনৈতিক সম্পর্কের স্মরণে একটি বিশেষ সম্মেলনেও যোগ দিয়েছিলেন বলে জানিয়ে মন্ত্রণালয়।