হোম
ঢাকা

সাভার পাবলিক লাইব্রেরী এখন এক নেতার কার্যালয়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

সাভার প্রতিনিধিঃ সাভারে এক সময় বেশ জনপ্রিয় জমজমাট ছিল সাভার পাবলিক লাইব্রেরী। অসংখ্য মানুষের অবসর সময় কাটতো এই পাবলিক লাইব্রেরীতে বসে বই কিংবা খবরের কাগজ পড়ে। কিন্তু প্রায় ২০ বছর ধরে সে সুযোগ থেকে ধীরে ধীরে বঞ্চিত হয়েছে সাভার উপজেলা বাসি। একটি মাত্র পাবলিক লাইব্রেরিতে যুগ্নসাধারণ সম্পাদকের পদ নিয়ে খুঁটি পুঁতেছেন এক রাজনৈতিক নেতা। নিজের প্রয়োজন হলে তালা খুলে ভিতরে প্রবেশ করেন। প্রয়োজন শেষ হলে আবার দরজায় লাগানো হয় তালা ।জনসাধারণের এই পাবলিক লাইব্রেরী নিজের মনে করে তার ব্যক্তিগত কাজতো করতেন এবং তার লোকজনের কাছে চাবি রেখে রাতে বা দিনে এখানে আড্ডা দিতেন । ফলে পাঠক শ্রেণীর মানুষ বাধ্য হয়ে আড্ডা দিচ্ছেন চায়ের দোকানে।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৩৯ সালে রাখাল চন্দ্র মেমেরিয়াল হল নামে এই লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়। এর পর বেশ কয়েক যুগ পাঠকরা তাদের মনের খোরাক পেয়েছেন এখানেই। মানুষ অবসর সময় পেলেই ছুটে আসতেন লাইব্রেরীতে। তবে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী পাঠাগারের দায়িত্ব পাওয়ার পর থেকে পাঠকশূণ্য হয়ে পড়ে এই লাইব্রেরী। এটিই নিজের ব্যক্তিগত অফিস হিসাবে বর্তমানে ব্যবহার করছেন তিনি।

অনুসন্ধানে জানা যায়, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী ওই পাবলিক লাইব্রেরিটি ব্যবহার করছেন নিজের ইচ্ছামত। মাঝে মধ্যে লাইব্রেরিতে বসে ব্যক্তিগত কাজ সম্পাদন করতে দেখা যায় তাকে। ভিতরে গ্লাসের বেষ্টনীতে আলাদা কেবিন। নামে লাইব্রেরীর অফিস কক্ষ হলেও এটিতে মুলত বসে রাজনৈতিকসহ ব্যক্তিগত কাজ করে চলেছেন তিনি। এই লাইব্রেরীতেই চলে রাজনৈতিক ভোজ, বিচার কার্য থেকে শুরু করে নানা ধরনের কাজ। ফলে পাঠক লাইব্রেরীতে না আসায় ধুলোর আস্তর পড়েছে বইয়ে।

সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাসুদ চৌধুরী পাবলিক লাইব্রেরী ব্যক্তিগত অফিস বানিয়ে ফেলেছেন। সেখানে বসেই বিচার কাজ থেকে রাজনৈতিক সকল কাজ করে থাকেন তিনি। ফলে সেখানে বই পড়তে যাওয়ার মত লোক খুঁজে পাওয়া যায় না। সাধারন মানুষ রাজনৈতিক নেতাকে এমনিতেই একটু বড় মাপের মানুষ ভেবে তাদের কাছে কম যেতে চান। এছাড়া রাজনৈতিক প্রভাব থাকলে তো অনেকেই ভয় পান। অনেকে ইতস্তত বোধ করেও যেতে চান না। স্থানীয় সালাম বলেন, পাবলিক লাইব্রেরী থাকলেও সেখানে বসে জ্ঞান চর্চা করা যায় না। বইও ছিল অনেক, কিন্তু লাইব্রেরী থাকে তালাবদ্ধ অবস্থায়। সেখানে যাওয়ার তো কোন পরিবেশ নেই। এখানে সাধারণ সম্পাদক বসেন। জেলা পর্যায়ের রাজনৈতিক নেতা তিনি, তার আশে পাশে নেতাকর্মী থাকেন সবসময়। একারনে অনেকেই লাইব্রেরীতে যায় না। আমি নিজেও যাই না।

এব্যাপারে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ বলেন, সাভার পাবলিক লাইব্রেরি এক সময় স্কুলেরই ছিল। এটা পাবলিক লাইব্রেরি জনগণের জন্য। সেখানে সবাই যাবে, বই পড়বে। সমসাময়িক বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে। স্বর্গীয় রাখাল চন্দ্র সাহা সাভারে এটিসহ তিনটি প্রতিষ্ঠান একসাথে করেছেন। অধরচন্দ্র সরকারি হাইস্কুল, রাখাল চন্দ্র পাবলিক লাইব্রেরি ও তারাপুরের খেলার মাঠ। পরবর্তীতে স্থানীয়রা এটা কি হিসাবে কি করছে তারাই ভাল জানেন। পাবলিক লাইব্রেরী ব্যক্তিগত অফিস বানিয়ে রাজনৈতিক ও বিচারকাজ সম্পাদনের ব্যাপারে তিনি বলেন, এটা আসলে হওয়ার কথা না। এটা যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেটাই করা উচিৎ। এটার তো এখন সভাপতি ইউএনও, তবে রাজনৈতিক অফিস করে নেওয়ার ব্যাপারে কোন মন্তব্য করবো না।

সাভার উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক স্মরণ সাহা বলেন, পাবলিক লাইব্রেরীটি সকলের জন্য উম্মুক্ত করে দেওয়া হোক। যাতে সকল শিক্ষার্থী শিক্ষানুরাগীরা জ্ঞান চর্চা করতে পারেন।

এব্যাপারে অভিযুক্ত লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী বলেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্র। তবে এই লাইব্রেরীতে রাজনৈতিক কর্মকান্ডের কথা স্বীকার করলেও এর কোন প্রভাব শিক্ষার্থীদের ওপর পড়ে না বলে দাবি করেন তিনি। তিনি বলেন, এখান থেকে করোনার সময় খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে। গত পৌরসভা নির্বাচনে ১২ দিন ১ ঘন্টা করে এটি ব্যবহার করা হয়েছে। জাতীয় নির্বাচনেও এটি তিন থেকে ৪ দিনের জন্য ব্যবহার করা হয়েছে। শুধু দুই একটা মিলাদ ছাড়া এখানে কোন মিটিং করা হয় নি। নদী রক্ষা কমিটি এখানে মিটিং করেছে। তবে এসব কিছুর প্রভাব পাঠকদের ওপর পড়ে না। এটাতে আগে জুয়া খেলা হতো সেটা এখন। এখন তো এটার একটা পরিবেশ রয়েছে।

বিষয়টি নিয়ে লাইব্রেরীর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পাবলিক লাইব্রেরী যে ভবনে স্থাপিত সেটি জরাজীর্ণ এবং প্রায় ব্যবহার অনুপযোগী। বিভিন্ন সময় এটি সংস্কার করে ব্যবহার করা হয়। এখানে কোন রাজনৈতিক ব্যাক্তির কার্যালয় রয়েছে বলে আমার জানা নাই। বিষয়টি আপনার (সাংবাদিকদের) মাধ্যমে জানলাম। এমনটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করছি যাতে পাঠকরা এখানে আসেন এবং প্রকৃত অর্থে ব্যবহার করেন। যার মাধ্যমে একটি সাহিত্য সমৃদ্ধ সমাজ গঠন হতে পারে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 6 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 21 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 23 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক