admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ২:১৮ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষে সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডের তালবাগ এলাকার পৌরসভার সবচেয়ে বড় কবরস্থানে প্রথম বারের মত বিশেষ কুরআন খতম মশা নিধারণ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা ও আলোকসজ্জা করা হয়েছে।
মুসল্লীদের কবর জিয়ারতের কথা মাথায় রেখে তালবাগ মুসলিম কবরস্থানে শবে বরাত উপলক্ষে রাস্তাঘাটসহ সংস্কার ও সাজসজ্জা করা হয়েছে।
রবিবার রাতে কবরস্থান এলাকায় ঘুরে দেখা গেছে কেউ কোরআন তেলোয়াত করছেন, কেউ আবার কবর জিয়ারতের সময় ফুঁপিয়ে কাঁদছেন। আল্লাহর কাছে দু’হাত তুলে জানা-অজানা ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। ফরিয়াদ জানাচ্ছেন যাবতীয় অনিষ্ট থেকে রক্ষার।
কবরস্থান এলাকায় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর বিশেষ দিনগুলোতে তারা কবরবাসী হওয়া স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় তাদের কবরের সামনে এসে এভাবেই আল্লাহর কাছে দু’আ করেন। তাদের যেন আল্লাহ জান্নাতবাসী করেন সেই ফরিয়াদ জানান আল্লাহর কাছে।
এবিষয়ে তালবাগ কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান বলেন, পবিত্র শবে বরাতের ভাব গাম্ভীর্য রক্ষার্থে ও মুসল্লিদের নির্বিঘ্নে স্বজনদের কবর জিয়ারত করতে আমরা বিশেষ কুরআন খতম এবং আলোকসজ্জার ব্যবস্থা করেছি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি কবরের সামনেই খালি পায়ে দাঁড়িয়ে দু’হাত তুলে মোনাজাত করছেন অনেকেই। অনেকেই প্রিয়জনের আত্মার মাগফিরাত কামনায় কোরআন পড়ছিলেন। পরিবারের স্বজনদের কবর জিয়ারত করতে এসেছেন বিভিন্ন এলাকা থেকে।
এদিকে পবিত্র এ রাতে সাভারে মসজিদে মসজিদে এবাদত বন্দেগীর মাধ্যমে মুসল্লিরা রাত অতিবাহিত করবেন। এছাড়া মৃত স্বজনদের কবর জিয়ারত ও দোয়ার মাধ্যমে রাত অতিবাহিত করবেন তারা।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||