হোম
নির্বাচিত কলাম

সাভারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন ঢাকা জেলা নবনিযুক্ত পুলিশ সুপার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২ ১২:২২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বদ্ধপরিকর। এ লক্ষে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম। সাভারে যানজট নিরসন সহ মাদক নিয়ন্ত্রণ , কিশোর গ্যাং তৎপরতা, জমি জমা বিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সক্রিয়ভাবে কাজ করবে পুলিশ।

এসব ক্ষেত্রে দলীয় পরিচয় এবং সব ধরনের ক্ষমতার অপব্যাবহারের উর্দ্ধে উঠে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম। ঢাকা জেলা পুলিশের আয়োজনে বুধবার ২৪ আগস্ট বিকেলে সাভার মডেল থানার কনফারেন্স কক্ষে মিডিয়া কর্মীদের করা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে পুলিশ সুপার আসাদুজ্জামান সকালে ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দুপুরে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সেখান বিকেলে সাভার মডেল থানায় আসলে তাকে সাভার মডেল থানা পুলিশের পক্ষ থেকে বরন করে নেয়া হয়।নবনিযুক্ত এই পুলিশ সুপার আসাদুজ্জামান আরও বলেন, ঢাকার উপকন্ঠ সাভার-আশুলিয়া এবং ধামরাই অত্যন্ত গুরুত্বপূর্ন এলাকা। এই পথ দিয়েই রাজধানীতে ব্যাপক সংখ্যক লোকজন প্রবেশ এবং বাহির হয়। এখানে শিল্পায়নের ফলে জমির দাম বৃদ্ধি পাওয়ায় ফৌজদারী মামলা বেশী হয়। এছাড়া ভাসমান লোকজনের কারনে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক নিয়ে এসে এখানে বিক্রী করার পাশাপাশি শিল্প এলাকায় বিভিন্ন দাবিতে শ্রমিকদের মধ্যে মাঝে মধ্যে অসন্তোষ দেখা দেয়।

আপনারা আমাদেরকে সহযোগীতা করলে আমরা দ্রুত এসব সমস্যা থেকে উত্তরন হতে পারবো। এছাড়া সংবাদ কর্মীদের বিভিন্ন প্রশ্ন, পরামর্শ ও আবেদনের ভিত্তিতে পুলিশ সুপার বলেন, সমাজের ব্যাধী মাদকাসক্ত বখাটে ও কিশোর গ্যাং নির্মুলে সকলের সহযোগিতা নিয়ে পুলিশ কাজ করবে। অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়ক ৮ লেনে উন্নিত করার ফলে সার্ভিস লেনগুলো প্রচুর যানজটের সৃষ্টি হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, স্থানীয় প্রশাসনসহ মিডিয়া কর্মীদের সাথে নিয়ে দ্রুত সময়ে সমস্যাগুলো নিরসনে কাজ করার আশ্বাস প্রদান করেন। আয়োজিত মতবিনিময় সভায় সাভার প্রেসক্লাবের নের্তৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্স ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা অংশগ্রহন করেন।

এ সময় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আব্দুল্লাহিল কাফী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বেরা হাবীব খান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্য কাজী মাঈনুল ইসলাম, আশুলিয়া থানার অফিসার ইনচার্য মোঃ কামরুজ্জামান ও ধামরাই থানার অফিসার ইনচার্য আতিকুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 2 days আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক