হোম
অপরাধ

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০ হাজার মার্বেল সরবরাহ দিয়ে ছিল শাওন সরকার।

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটে যাওয়া পুলিশের নৃশংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্র-জনতা। আর সেখানে তাদের ২০ হাজারের বেশি গুলতির মার্বেল সরবরাহ করেছিলেন যুবদলের নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। সম্প্রতি এমন তথ্য উঠে আসে সেই সময় ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ও মার্বেল দিয়ে প্রতিরোধ গড়ে তোলা আন্দোলনকারীদের কাছ থেকে।

যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত এ নেতার সেই সহযোগিতা সাভার এলাকার ছাত্র-আন্দোলনে অন্যতম বড় ভূমিকা রাখে বলে উল্লেখ করেন তারা।ছাত্র আন্দোলনের দিনগুলোতে সাভারের থানা রোড, পাকিজা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এলাকায় নৃশংস হামলা করে পুলিশ ও আওয়ামী লীগ সরকারের দোসররা। তৈরি হয় লাশের সারি। এর মধ্যেই ছাত্র-জনতা হাতের কাছে যা পান তা দিয়েই প্রতিরোধ গড়ে তোলেন। কেউ অবস্থান নেন সড়ক বিভাজকের পাশে, কেউ কোনো ভবনের পাশে, কেউ বা টিন দিয়ে ঢাল বানিয়ে সেখানে অবস্থান নেন। এভাবেই পুলিশের গুলি থেকে নিজেদের রক্ষা করেন। আবার একইভাবে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করেন। এর মধ্যে অন্যতম ছিল গুলতি দিয়ে প্রতিরোধ। সে সময় গুলতির হামলা পুলিশকে হয়রানি করে তোলে। যুবদল নেতা শাওনের ব্যতিক্রমী এই সহযোগিতা এখনো মনে রেখেছে সাভার উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা।

স্থানীয়রা জানান, সাভার উপজেলায় আন্দোলন চলাকালীন যুবদল নেতা শাওন সরকার ছাত্র-জনতাকে অর্থনৈতিক সহযোগিতা, খাদ্য সহায়তা, বিশেষ করে বিভীষিকাময় ওই মুহূর্তে তাৎক্ষণিক রুটি-কলা ও পানি সরবরাহ করেন। এমনকি বিএনপি, যুবদল, ছাত্রদলের অনেক আন্দোলনকারীকে নিজের বাড়ি এবং আত্মীয়স্বজনের বাসায় রেখে থাকা-খাওয়া ও নিরাপত্তার ব্যবস্থা করেন।

সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনে অংশ নিয়েছিলেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. হিমেল। অস্থির সেসব দিনে ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি। হিমেল বলেন, আমরা ১৫ জুলাইয়ের পর যখন আন্দোলনে জড়াই, ১৬ জুলাই হল বন্ধ করা হয়, দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়। তখন আমাদের কিছু বন্ধু যারা ইসলামনগর ছিলেন। আমরা সেখানে ছিলাম। তখন শাওন ভাই খাবার দিয়েছেন। আমি তাকে জানাই, আমি কোনো রাজনৈতিক দলের লোক নই। তবু ভাই সহযোগিতা করেন। ২০ জুলাই যখন ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে র‍্যাব-পুলিশ গ্রেপ্তার করে, তখন সবাই আতঙ্কিত হয়। আমিও আতঙ্কিত হই, তখন শাওন ভাইর সঙ্গে যোগাযোগ করি।

আমাকে তিনি থাকতে দেন। তিনি বলেন, ‘ওই সময় টানা এক কাপড়ে ছিলাম। তখন ভাই (শাওন) আমাকে জামাকাপড় কিনে দেন। থাকা-খাওয়ার সব সুবিধা দেন। তার বাসায় আত্মগোপনে ছিলাম। ৪ আগস্ট জাবি যাই। পরে মার্চ টু ঢাকা যাই। আমার সামনেই শ্রাবণ গাজী, আজিফ মারা যায়। সাভারে প্রচণ্ড গোলাগুলি চলে। তখন ভাইকে কল দিই। ভাইয়ের থেকে জানতে পারি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।’

আন্দোলন চলাকালে পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শাওন ব্যতিক্রমী সহায়তা দেন উল্লেখ করে জুলাই আন্দোলনের এই কর্মী বলেন, আন্দোলনে পুলিশ যখন নৃশংসতার আশ্রয় নেয়, তখন আমরাও প্রতিরোধ গড়ে তুলি। ওই সময় ভাই আমাদের মার্বেল ও গুলতি কিনে দেন। টুথপেস্ট, মাস্ক ও লাইটার কিনে দেন টিয়ার গ্যাসের শেল থেকে বাঁচার জন্য।

একই কথা জানান জুলাই আন্দোলনে সাভারের অন্যতম রক্তক্ষয়ী এলাকা সাভারের থানা রোড এলাকায় আন্দোলনে অংশ নেওয়া সাভার কলেজের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান। তিনি বলেন, আমরা প্রথম থেকেই এই আন্দোলনে অংশ নিই। সেই সময় ছাত্রদের একত্র করে মাঠে নামাতে ভূমিকা রাখেন শাওন। আমাদের পানি, খাবারের ব্যবস্থা করে দেন। সবচেয়ে বড় কথা, আমাদের অনেক সঙ্গী আহত হচ্ছিল, তাদের হাসপাতালে নেওয়া, সেখানে দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করাসহ নানাভাবে সহযোগিতা করেন তিনি।

সাভারের তেঁতুলঝোরা ইউনিয়নের হেমায়েতপুর এলাকার বিএনপি পরিবারের সন্তান ইয়ার মোহাম্মাদ ইয়াসিন সরকার শাওন। তার চাচা হাজি জামাল উদ্দিন সরকার ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি থানা বিএনপির একবারের সাধারণ সম্পাদক ও ১৯৯৩ সাল থেকে টানা ১৯ বছর সভাপতি এবং ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

যুবদলের নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আমাদের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিলেন। জুলাই আন্দোলন আমাদের সেই ফ্যাসিস্ট, স্বৈরাচার শেখ হাসিনা নামক পাথর থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। তাই আমরা সবাই যার যার জায়গা থেকে নিজের মতো ভূমিকা রাখি। আমি ছাত্র-জনতার আন্দোলনে সর্বাত্মক ভূমিকা রাখি। তাদের খাবার, পানি, চিকিৎসা সহায়তা করি। এ ছাড়া পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের শেল থেকে রক্ষা পেতে তাদের পেস্ট দিই। আর পুলিশের গুলি থেকে প্রতিরোধ গড়ে তুলতে ছাত্র-জনতাকে গুলতি ও মার্বেল সরবরাহ করি।

এরপর দেশ স্বৈরাচারমুক্ত হয়। এখন আবার দেশ গড়ার পালা। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশনায় ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা। সেজন্য আমরা কাজ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ বদলের ৩১ দফা প্রচারে আমরা কাজ করছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 9 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 11 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 14 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক