রফিকুল ইসলাম জিলু || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
সাভারে সারা বাংলাদেশে পাঁচ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে সাভারে আনন্দ র্যালি করেছে বিএনপির নেতাকর্মীরা।
দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের থানা বাসষ্ট্যান্ড থেকে একটি আনন্দ র্যালি বের করেন সাভার পৌর,উপজেলা ও আশুলিয়া থানা বিএনপির নেতাকর্মীরা।আনন্দ র্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এসময় আনন্দ র্যালিতে সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া,সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল,ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পৌর বিএনপি’র সহ সভাপতি ফেরদৌস আহাম্মেদ প্রদিপসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে পাঁচ আগষ্ট আওয়ামী লীগের পতনের বিজয় র্যালি ও আলোচনা সভা করেছে ঢাকা জেলা উত্তর খেলাফত মজলিস। সাভার মডেল মসজিদের সামনে থেকে থেকে খেলাফত মজলিস এর নেতাকর্মীরা একটি আনন্দ র্যালি বের করেন।