admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে এক অটোরিকসা চালককে হাত পা বেধে মারধর করে ফেলে দিয়ে অটোরিক্সা ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানা পুলিশ বলছে,গতকাল রাতে সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড থেকে তিন ছিনতাইকারী পিয়ার শেখ,সালাম ও মেহেদী সাভারে আসার জন্য ইসলাম নামের এক অটোরিকসা চালকের অটো ভাড়া নেন। এসময় অটোরিকসাটি ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রীজের সামনে পৌছলে তিন ছিনতাইকারী তাকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে হাত পা বেধে মহাসড়কের পাশে ফেলে দিয়ে অটোরিকসাটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে পথচারীরা ওই অটোরিকসা চালককে উদ্ধার করে পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় রাতেই অটোরিকসা চালক সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ভোর রাতে আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে ছিনতাই কারী পিয়ার শেখ ও সালামকে গ্রেপ্তার করে। এসময় দুই ছিনতাইকারীর কাছ থেকে দুটি অটোরিকসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়,এই ছিনতাইকারী চক্রটি দিনে বাসায় ঘুমায় আর রাত হলে মহাসড়কে ছিনতাইয়ে নামেন তারা। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,মামলার বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।