admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা: সাভারে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত মধ্যরাতে সাভার বাজার রোডের ব্যাংক কলোনি এলাকার একটি টিনসেড বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি ও ছিনতাই হওয়া মোট ১৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, মো. কাসেম (৫৫), বজলু মিয়া (৪০), আইয়ুব হোসেন (৩০), আজাদ হোসেন (২৩), বাবু (১৯), ফেরদৌসী বেগম (৪০) এবং সুস্মিতা (১৯)। তারা সবাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর জানান, গত ১ মার্চ সন্ধায় সাভারের নিজ বাসা থেকে উলাইল যাবার পথে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির শিকার হন লুৎফর রহমান নামে এক ব্যাক্তি। সেসময় দুইজন মহিলা সহ ৭/৮ জন ডাকাত তার কাছ থেকে মোবাইল ফোনসহ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু করে পুলিশ।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে সাভারের ব্যাংক কলোনী বাজার রোড এলাকায় একটি টিনসেড বাসায় অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত নারিসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যে বিভিন্ন সময় ডাকাতি ও ছিনতাই করা ১৩টি মোবাইল উদ্ধার করা হয়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||