রফিকুল ইসলাম জিলু,বুর্যো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।অনুষ্ঠানে চ্যানেল এস টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। চ্যানেল এস টিভির সাভার প্রতিনিধি রাজিব মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাভারে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে ১ ফেব্রুয়ারী দুপুরে আলোচনা অনুষ্ঠিত হয়। চ্যানেল এস সাভার উপজেলা প্রতিনিধি রাজিব মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা।
বিশেষ অতিথি ছিলেন, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, জিটিভির প্রতিনিধি আজিম উদ্দিন, গ্লোবাল টিভির প্রতিনিধি তোফাসানি চ্যানেল এস প্রতিনিধি আক্তার হোসেন সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা চ্যানেল এস টিভির বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও দেশ ও জনগণের পক্ষে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।