admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ১১ ই মার্চ বিকেলে সাভারের রাজফুলবাড়িয়ার তেঁতুলঝোড়া এলাকার মান্নান মিয়ার বাড়ি থেকে সুমন মোল্লা (২৩) এক গার্মেন্ট শ্রমিকের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
জানা যায়, মৃত সুমন মোল্লা,ভার্টেক্স ওয়ার লিমিটেড এ সুইং ডিপারমেন্টে চাকুরী করতে, গতকাল চাকরি শেষে বাসায় এসে ঘুমানোর পর, তিনি আর রুমের দরজা না খোলায় ,পাশের রুমের মঞ্জুয়ারা বেগম বিকেল চারটার দিকে সুমন মোল্লার দরজায় ডাকাডাকি করতে থাকেন । অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় মঞ্জুয়ারা বেগম বাড়ির মালিক মান্নানকে খবর দিলে, মান্নান সাভার মডেল থানায় বিষয়টি জানান, তারপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মৃত সুমন মোল্লার লাশ দেখতে পায় ।
সাভার মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সরোয়ারদী হাসপাতাল পাঠিয়ে দেন। এ বিষয়ে সাভার মডেল থানার এস আই, একলাছ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন, তবে ময়নাতদন্ত শেষে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারবো ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||