admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুন, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৩২ কোটি ৭০ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ১২টায় সান্তাহার পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টৃ।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে ৯৮ লক্ষ ৬৭ হাজার ৬১৯ টাকা। রাজস্ব খাতে আয় ১৫ কোটি ২০ লক্ষ ১৪ হাজার ৫০০ টাকা এবং উন্নয়নখাতে ১৭ কোটি ৫০ লাখ ২৫ হাজার টাকা আসবে বলে তিনি উল্লেখ করেন। বাজেট অধিবেশনে যানজট, রাস্তাঘাট সংস্কার, পানি নিস্কাশনের ব্যবস্থা, ড্রেন নির্মান বিষয়ে তুলে ধরেন মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
সান্তাহার পৌরসভার প্যালেন মেয়র জার্জিস আলম রতনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সান্তাহার সাইলো সুপার শাহারিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান, সান্তাহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক সাগর খান, সদস্য গোলাম রব্বানী দুলাল, বুলবুল আহম্মেদ, কাউন্সিলর মোমতাজ আলী, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, হুমায়ুন কবির বাদশা, আলাউদ্দিন, কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগম, তসলিমা বেগম প্রমুখ।
উল্লেখ্য, এবারের অধিবেশন বাজেট বাস্তবায়নে পৌরসভার সকলস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেন পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।