admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০১৯ ৩:১৯ অপরাহ্ণ
দেড় শ’ রানের পার্টনারশিপ গড়লেন ভারতের রোহিত শর্মা ও আজিঙ্কে রাহানে জুটি। এর সাথে ব্যক্তিগত ঝুলিটিও ভরেছেন। ওপেনার রোহিত করেছেন সেঞ্চুরি আর রাহানে হাফসেঞ্চুরি। দলের সংগ্রহ এখন দুই শ’ তিন উইকেটে। এটি টেস্টে রোহিতের ষষ্ঠ শতক। ১৩০ বলে সেঞ্চুরি করেছেন তিনি। হাঁকিয়েছেন ১৩ বাউন্ডারি ও চার ছক্কা। অপরদিকে রাহানে ২১তম টেস্ট অর্ধশতকটি তুলে নিয়েছেন আজ। ৭০ বলে ৫০ করেছেন। আটটি বাউন্ডারি ও একটি ছক্কা মেরেছেন। এখন রোহিত ব্যাট করছেন ১০৭ রান নিয়ে আর রাহানে ৭০। এর আগে সকালে সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করতে নামে ভারত। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিং শুরুতেই দুই ভারতীয় ব্যাটসম্যানকে ঘায়েল করে। ১৬ রানেই সাজঘরে ফিরিয়েছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও চেতশ্বর পূজারাকে। এরপর ক্রিজে আসেন অধিনায়ক বিরাট কোহলি। ওপেনার রোহিত শর্মার সাথে জুটি বাধেন। কিন্তু দলে বেশি রান যোগ না করেই এনরিক নরট জি’র শিকার হয়ে ফিরে যান। মাত্র ১২ রান করেন ভারত অধিনায়ক। এর আগে দুটি টেস্টে বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারত।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||