admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ৯:১৯ অপরাহ্ণ
অস্ত্র আইনে করা একটি মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলায় ১৪ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১১ জন আদালতে সাক্ষ্য দেন।
গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। এ ঘটনার পর পালিয়ে যান সাহেদ। ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। অস্ত্র মামলার অভিযোগপত্রে তার বিরুদ্ধে ২০টি মামলার তথ্য দেওয়া আছে। কিন্ত এর বাইরেও ১০টি মামলার সন্ধান পেয়েছি আমরা। সাহেদের বিরুদ্ধে মামলার বেশিরভাগই প্রতারণার অভিযোগে করা তবে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আবদুল্লাহ আবু সাহেদের বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা আদালতপাড়ার সাংবাদিকদের জানাতে পারেননি। পরে তাকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আনার পর তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হলে আজ আদালতে তার প্রমান সাপেক্ষে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।