মাহাবুব আলম,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বন্যার্ঢ র্যালি ও উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মজিবুর রহমান, জামায়াত নায়েবি আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতে সেক্রেটারী রজব আলী, অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, শিক্ষিক মেহবুবা আক্তার মহিলাদলের সদস্য সচিব আনার কলিসহ অনেকে।
এ সময় নারীদের বিভিন্ন ধরনের সমস্যা কথা তুলে ধরার পাশাপাশি সমাধানের লক্ষে আলোচনা করা হয়। এবং বিশেষ অবদান রাখায় অদম্য ৫ জন নারীর মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||