হোম
জনদুর্ভোগ

রাজারহাটে প্রায় চার কিলোমিটার সড়ক জরাজীর্ণ অবস্থায়-যানবাহন চলাচলে চরম দুর্ভোগ

ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারি আমের তল হইতে রতিগ্রাম মেডিকেল মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার পাকা সড়কটি প্রায় চার বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পণ্যবাহী ট্রলি ও ভ্যান খানাখন্দে উল্টে দুর্ঘটনার শিকারও হচ্ছেন অনেকে।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে গ্রাম পুলিশ আব্দুল গণি বলেন, কয়েক দিন আগে আমাদের বাড়ির সামনে পুকুর পাড়ের ভাঙ্গা সড়কে চাল সহ একটি ভ্যান গাড়ি উল্টে যায়। তিনি আরও বলেন দীর্ঘদিন সংষ্কার না করার কারণে দুর্ঘটনা বেড়ে চলেছে।
সড়কের বেহাল অবস্থা দেখে সম্প্রতি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ সেবা সংস্থার পক্ষ থেকে ইট-খোয়া দিয়ে কিছু অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়। তবে আর্থিক সংকটের কারণে তারা পুরো রাস্তা মেরামত করতে পারেনি।

বিদ্যানন্দ সেবা সংস্থার সভাপতি এরশাদুল হক বলেন,রাস্তাটি নির্মাণের পর থেকে আর কোনো সংস্কার করা হয়নি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের পিচ,খোয়া উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। আমরা রাজারহাট উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার সংস্কারের আবেদন করেছি,কিন্তু লাভ হয়নি।
স্থানীয় শিক্ষক এরশাদুল হক জানান,রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন।

সুখদেব এলাকার বাসিন্দা শিক্ষক মনিবুল হক বসুনিয়া বলেন,রাস্তাটার অবস্থা এমন যে, বৃষ্টি হলেই কাদা আর পানি জমে চলাচলই অসম্ভব হয়ে পড়ে। আমি ব্যক্তিগতভাবে উপজেলা প্রশাসন ও প্রকৌশল দপ্তরে কয়েক দফা যোগাযোগ করেছি। প্রায় এক বছর আগে আমাকে আশ্বস্ত করা হলেও এখনো কাজের কোনো অগ্রগতি দেখছি না।

একতা বাজারের ব্যবসায়ী শাহ আলম বলেন,সামনে ধান ও আলুর মৌসুম আসছে। রাস্তার বেহাল অবস্থার কারণে মালবাহী ট্রলি-ভ্যান যাতায়াতে প্রচুর ঝুঁকি রয়েছে। রাস্তাটি জরাজীর্ণ হওয়ায় আমাদের পরিবহন ব্যয় বাড়ছে। দ্রুত সংস্কার কাজ করে জনগণের চলাচলের উপযোগী করা।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মঞ্জরুল ইসলাম বলেন, রাস্তাটির সংস্কারের জন্য উপজেলা প্রকৌশল দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। আশাকরি অচিরেই কাজ শুরু হবে।

রাস্তাটি কবে নাগাদ সংস্কার কাজ শুরু হতে পারে জানতে চাইলে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী মো.আব্দুর রশিদ মণ্ডল বলেন,চলতি বাজেটে রাস্তাটির সংস্কারের বরাদ্দের আবেদন প্রসেস করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই কাজ শুরু করা যাবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 9 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 11 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 14 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক