হোম
জনদুর্ভোগ

ঈদযাত্রায় রংপুর হাইওয়ে পুলিশের প্রস্তুতি নিরাপদ যানজট মুক্ত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজঃ রংপুর, ২৮ মার্চ, ২০২৫ (বাসস) : ঈদুল ফিতরকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশ রংপুর অঞ্চল সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের গুরুত্বপূর্ণ জংশন পয়েন্টসমূহ গোবিন্দগঞ্জ বাজার, মায়ামনি মোর, পলাশবাড়ী, মিঠাপুকুর, শঠিবাড়ী, পীরগঞ্জ বাজার, সৈয়দপুর এবং দিনাজপুরের ১০ মাইল এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সেই সাথে এ সমস্ত এলাকায় টহল পার্টি দ্বিগুণ করা হয়েছে।

পুলিশের সকল ডিউটি কঠোর নজরদারীর আওতায় আনা হয়েছে। যাতে করে বগুড়া-রংপুর -সৈয়দপুর-দশ মাইল বাংলাবান্ধা এই ২৫০ কিলোমিটারের মহাসড়কটি যানজট মুক্ত এবং অপরাধমুক্ত থাকে। ইতোমধ্যে মহাসড়কে গাড়ির চাপ অনেক বেড়েছে।

হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপরতার কারণে কোথাও যানজট সৃষ্টি হয়নি। আশা করা যাচ্ছে আগামী দু’দিনে গাড়ির চাপ আরো অনেক বৃদ্ধি পাবে। তবে হাইওয়ে পুলিশ সেই চাপ প্রশমনে মহাসড়কের সম্পূর্ণ প্রস্তুত। গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ মহাসড়ক জংশন পয়েন্ট পরিদর্শনে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বাসস’কে জানান যে ‘রংপুর বিভাগে এবারের ঈদ যাত্রা হবে নিরাপদ এবং যানজটমুক্ত।’

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিয়মিতভাবে মহাসড়কে কর্তব্যরত পুলিশের ডিউটি নিয়মিতভাবে তদারকি করছেন, মোটিভেশন করছেন, সেই সাথে স্থানীয় শ্রমিক নেতাদের সাথে সমন্বয় করছেন। জেলা পুলিশ এবং শ্রমিক নেতৃবৃন্দ হাইওয়ে পুলিশের কাজের সাথে সম্পূর্ণ সহযোগিতা করছেন। ইতোমধ্যে মহাসড়কে ইজি বাইক এবং থ্রি হুইলার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পণ্যবাহী ট্রাক ব্যতীত অন্যান্য সকল মালবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে।

হাতীবান্ধা থেকে সকল বালু এবং পাথর বহনকারী ট্রাক চলাচল সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ করা হয়েছে। গোবিন্দগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত বিভিন্ন স্থানে এবং বাজারে মহাসড়কের উপর অবৈধ দোকান, পার্কিং উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কে কোন গাড়ি যদি নষ্ট হয় বা দুর্ঘটনায় পতিত হয় তা অপসারণ করার জন্য রেকার কে ২৪ ঘন্টার জন্য প্রস্তুত রাখা হয়েছে। গোবিন্দগঞ্জে এবং পুলিশ সুপারের অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

যাত্রীদের অনলাইনে যেকোনো তথ্য প্রদানের জন্য হাইওয়ে পুলিশের অ্যাপস কেন্দ্রীয়ভাবে চালু করা হয়েছে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে যাত্রীদেরকে হাইওয়ে পুলিশের অ্যাপস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। সব মিলিয়ে আশা করা যাচ্ছে এবারে উত্তরবঙ্গের মানুষের ঈদ যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে ইনশাআল্লাহ। পরিশেষে হাইওয়ে পুলিশ এই ব্যাপক আয়োজনে জনসাধারণ, সম্মানিত যাত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 10 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 12 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক