admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়া রাজ্যে ভয়াবহ তুষারঝড়, ৭ প্রাণহানি। ভারি তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের রাস্তায় বরফ জমে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র যানজট। কয়েকটি রাস্তায় ভেঙে পড়েছে গাছ। ৩০ সেন্টিমিটার পর্যন্ত বরফের স্তূপ জমে রাস্তায় তৈরি হয়েছে প্রায় ৮৯ কিলোমিটার পর্যন্ত যানজট।
তাপমাত্রা নেমে হয়েছে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস। চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তায় আটকা পড়েছিল হাজার হাজার গাড়ি। সোমবার, ৩ ডিসেম্বর, থেকে শুরু হওয়া তুষারঝড়ে দীর্ঘস্থায়ী এ দুর্ভোগে পড়েছেন যুক্তরাষ্ট্রের হাইওয়ের যাত্রীরা। নববর্ষের ছুটি কাটিয়ে বাড়ি ফিরছিলেন তারা। যাত্রীরদের একজন টুইট করেছেন, ২ ঘণ্টার যাত্রা তার শেষ হয়েছিল ২৭ ঘণ্টায়। যাত্রীদের একজন ভার্জিনিয়ার মার্কিন সিনেটর টিম কেইন। তিনি জানিয়েছেন, ভয়ানক এক ড্রাইভিং শেষে ভার্জিনিয়া থেকে ওয়াশিংটনে ফিরেছি। দানব তুষারঝড়ের বর্ণনা দিয়ে ফ্লোরিডা-ভিত্তিক সাংবাদিক জিম ডিফেড টুইট করেছেন, ২০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছি, আমি নিশ্চিত নই কখন ভার্জিনিয়ায় আমার বাড়িতে পৌঁছাতে সক্ষম হব। কেউ কেউ এ সময় বলেছেন হাইওয়ে তো নয় যেন বরফের পার্কিং লট।
কর্তৃপক্ষ বলছে, ওয়াশিংটন রাজ্যে ৩ জানুয়ারি পর্যন্ত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বলছে, সোমবার বিকাল পর্যন্ত ২৩৬ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। ৩ জানুয়ারি পর্যন্ত ২২৯ ইঞ্চি, যা ২০০৭ সালে রেকর্ড করা হয়েছিল এবং ২০০৪ সালে ছিল ২১২ ইঞ্চি। মঙ্গলবার আবার তুষারপাত হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত ভার্জিনিয়ায় ৪ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। পাওয়ার আউটেজ ডট ইউএসের তথ্য অনুসারে, উত্তর ক্যারোলিনায় বিদ্যুৎহীন ছিলেন ৭০ হাজার এবং মেরিল্যান্ডে ৫৭ হাজার গ্রাহক। টেনেসি, জর্জিয়া এবং দক্ষিণ ক্যারোলিনা প্রতিটিতেও ২৫ হাজারের বেশি গ্রাহক ছিলেন অন্ধকারে।
পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ভার্জিনিয়া হাইওয়েতে আটকে থাকা সব গাড়ির চালককে উদ্ধার করা হয়েছে। অনেকেরই তেল, গ্যাস ও পানি ফুরিয়ে গিয়েছিল। ভার্জিনিয়ার গভর্নর রাল্ফ নর্থহাম টুইট করে জানিয়েছেন, ভুক্তভোগীদের সেবায় সারা রাত রাজ্যপুলিশ ও জরুরি ব্যবস্থাপকরা নিয়োজিত ছিলেন।
টেনেসিতে একটি বাড়ির ওপর গাছ পড়ে সাত বছরের এক শিশু মারা যায়। আটলান্টার কাছে একটি বাড়িতে একটি গাছ পড়ে মারা যায় জর্জিয়ার পাঁচ বছর বয়সী আরেক শিশু। ভার্জিনিয়া পুলিশ বলছে, তাদের রাজ্যে নিহত বা আহতের কোনো খবরাখবর নেই। যদিও আশপাশের কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।