admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২২ ১১:০৩ পূর্বাহ্ণ
মেক্সিকোর জাকাতেকাসে গাড়ির ভেতর থেকে ১০ মরদেহ উদ্ধার। মেক্সিকোর জাকাতেকাসে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোরে মরদেহ গুলো উদ্ধার করা হয়। রাজ্যটির গভর্নর ডেভিড মনরিল এই তথ্য নিশ্চিত করলেও কীভাবে এত বড় হত্যাকাণ্ড ঘটল, তা স্পষ্ট করেননি। মেক্সিকোতে ১০ লাশ উদ্ধার
এএফপি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিল জানান, মৃতদেহ গুলোতে পিটুনির চিহ্ন রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, গাড়ি থেকে ১০টি মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখবেন।
সাম্প্রতিক বছরগুলোতে জাকাতেকাস রাজ্যে অপরাধজনিত সহিংসতার ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের বিভিন্ন পথের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে মাদক পাচারকারীদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে ফ্রেসনিলোর একটি সেতু ও গাছে ৬টি মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ২০০৬ সালে মাদক কারবারিদের দমনে সেনাবাহিনী মাঠে নামায় মেক্সিকো সরকার। দেশটিতে এখন পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।