হোম
নির্বাচিত কলাম

মহিলা ডিগ্রী কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম, তদন্ত কমিটি গঠন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২ ৯:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে ৩য় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অনিয়মের যাচাই বাছাই করার জন্য গত ২৫ সেপ্টেম্বর ১৫ দিনের সময় নির্ধারণ করে পরিচালনা পর্ষদের সিদ্বান্তমতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে পরিচালনা পর্ষদের সদস্য নাসিরউদ্দীনকে আহবায়ক ও আহাম্মদ হোসেন বিপ্লব, কলেজ অধ্যক্ষ মহাদেব বসাককে সদস্য করা হয়। এদিকে তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেরিয়ে গেলেও এখনো তদন্তই শুরু করেনি ঐ কমিটি। এর আগে চলতি বছরের ৩১ জুলাই রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক ডিগ্রী পাশ কোর্সে মনোবিজ্ঞান বিষয়ে ২জন ও উচ্চ মাধ্যমিক চারু ও কারুকলা বিষয়ে ১ জন।

এছাড়াও শূন্য পদ ডিগ্রী পাস কোর্সে ৩য় শিক্ষক হিসাবে অর্থনীতি, ব্যবস্থাপনা, ইংরেজি, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ভুগোল ও পরিবেশ বিষয়ে ১জন করে প্রভাষক নিয়োগ দেওয়ার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে ১৫ দিনের মধ্যে আগ্রহী প্রার্থীরা অধ্যক্ষ বরাবরে আবেদন জমা দেয়। নির্ধারিত সময়ে ঠাকুরগাঁও সরকারী কলেজে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ নিয়োগগুলো পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করতে গেলেই বাধে বিপত্তি।

অভিযোগ উঠেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উল্লেখিত পদগুলি কোন ভাবেই অধ্যক্ষ সহ পরিচালনা পর্ষদ নিয়োগ দিতে পারবেনা। ২০১৬ সালের পর থেকে এই নিয়োগগুলি সরকারের এনটিআরসি বিভাগ তদারকি সহ সারাদেশে নিয়োগ দিচ্ছেন। অথচ এনটিআরসিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধ্যক্ষ মহাদেব বসাক চলতি বছরে কোন নিয়মে নিয়োগ দিলেন তা নিয়েই গত ২৫ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের সভায় প্রশ্ন তুলেন দাতা সদস্য ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহাম্মদ।

এ সময় কলেজ অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরির্দশক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত একটি চিঠি সভায় উপস্থাপন করেন। সে চিঠি ঘেটে দেখা যায়, শিক্ষকদের বেতনভাতাদি কলেজ কর্তৃক পরিশোধের শর্তে নিয়োগ দেওয়ার অনুমিত দেন। এ চিঠির সত্যতা যাচাই বাছাইয়ের জন্যই একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে নিশ্চিত করেন কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক। রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক বলেন, তথ্য দেওয়া যাবে না। আপনারা ঠাকরগাঁও সরকারী কলেজে যোগাযোগ করেন। সেখানে নিয়োগ পরীক্ষা হয়েছে। সেখানেই সব তথ্য পাবেন। তদন্ত কমিটির আহবায়ক প্রভাষক নাসিরউদ্দীন ১১ অক্টোবর মঙ্গলবার বলেন, নিয়োগগুলো সমন্ধে এখনো খোজ খবর নেওয়া হয়নি।

আমরা নিয়োগ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করে সব কিছু যাচাই বাছাই করে তদন্ত প্রতিবেদন পরিচালনা পর্ষদের সভায় খুব শিগগির জমা দেব। কলেজ পরিচালান পর্ষদের সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হক ১১ অক্টোবর মঙ্গলবার মুঠোফোনে বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় শিক্ষক নিয়োগ নিয়ে ভিন্ন ভিন্ন নির্দেশনা থাকায়। নিয়োগ দেওয়া যাবে কিনা তা যাচাই বাছাই করার জন্যই তদন্ত কমিটি করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 28 minutes আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 52 minutes আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 hour আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 3 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 24 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক