শামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলাধীন পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট ইউপির বড়বাড়ী মৌজা,জে এল-১২৯,দাগ নং-২৮২,জমি ০৩ একর,১৬ শতক,সি এস-৩৯ পেয়ার মোহাম্মদ চৌধুরী, এস এ-৬৬ তার একমাত্র পুত্র খোকা চৌধুরী নামে রেকর্ড।
বর্তমানে ঠাকুরগাঁও সদর,বসির পাড়ার বাসিন্দা,পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল মজিবর রহমান চৌধুরী উক্ত ৩ একর ১৬ শতক জমির প্রায় সবটুকুই জাল-জালিয়াতির মাধ্যমে বিক্রি করে নিজে ১ একর ১১ শতক জবর দখলে রেখেছে।
ভূয়া মজিবর শুধু এখানেই থেমে থাকেনি, তার পরিবার রেকর্ডের মালিক শামসুজ্জোহা চৌধুরী (খোকা) কে ২০০৪ সালে মৃত দেখিয়ে তারা ভূয়া মালিক সেজে খোকার জমি বিক্রি করে দেয়।কিন্তু শামসুজ্জোহা চৌধুরী (খোকা) ২০২৫ সালের ১১ই ফেব্রুয়ারী পর্যন্ত বেঁচেই ছিলেন।
খোকার ছেলে সাকিল জোহা চৌধুরী এখন জমি-জমার খোঁজ-খবর নিতে গেলে জালিয়াত মজিবরের ভূমিদস্যু বাহিনী এবং মজিবর রহমান চৌধুরী তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।বিষয়টির সঠিক তদন্ত হলে থলের বেড়াল বেরিয়ে আসবে।সাকিল জোহা চৌধুরী সমূহ ক্ষতির হাত থেকে বাঁচবে।