হোম
নির্বাচিত কলাম

ভারত রূপপুরের সরঞ্জামবাহী রুশ জাহাজ খালাস করতে না পারায় ফেরত দিয়েছে, চীনে খালাস হতে যাচ্ছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ ভারত বাংলাদেশের রূপপুরের সরঞ্জামবাহী রুশ জাহাজ খালাস করতে না পারায় ফেরত দিয়েছে, চীনে খালাস হতে যাচ্ছে রুশ জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় ভারত উক্ত জাহাজটি রূপপুরের সরঞ্জামবাহী খালাস করে বাংলাদেশে পাঠানোর কথা থাকলেও অজ্ঞাত কারণে খালাস না করে চীনে খালাস করার জন্য ফেরত দিয়েছে। এতে কী পতিয়মান হয়? ভারত কী তাহলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে ফেরত দিয়েছে? তাহলে প্রকৃত বন্ধু দেশ কে? চীন না ভারত? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে বলে আমরা রাশিয়াকে বলেছি, তাদের যেসব জাহাজের ওপর নিষেধাজ্ঞা আছে, সেগুলো ছাড়া অন্য যেকোনো জাহাজে পাঠাতে পারে। নিষেধাজ্ঞা আছে, এমন জাহাজ আমরা গ্রহণ করতে চাই না। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা উরসা মেজর নামের জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে গত ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তার আগে ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয় যে জাহাজটি আসলে উরসা মেজর নয়। এটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজ স্পার্টা-৩।
বিষয়টি যাচাই করার পর বাংলাদেশ জাহাজটিকে বন্দরে ভিড়তে নিষেধ করে। পরে জাহাজটি ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে যায়। সেখানে রূপপুরের সরঞ্জাম খালাসের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু জাহাজটি ভারতের অনুমতি পায়নি। এ অবস্থায় ১৬ জানুয়ারি ভারতের জলসীমা ছেড়ে যায় জাহাজটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র গতকাল রোববার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। সূত্র আরও জানায়, সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়, রূপপুরের সরঞ্জামবাহী জাহাজ উরসা মেজর বঙ্গোপসাগর ছেড়ে গেছে। সেটি রাশিয়ার বন্ধুপ্রতিম তৃতীয় কোনো দেশের বন্দরে ভিড়বে এবং সেখানে পণ্য খালাস হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম বহনকারী রাশিয়ার জাহাজ উরসা মেজর এখন চীনের পথে রয়েছে। বাংলাদেশ ও ভারতে পণ্য খালাসে ব্যর্থ হওয়ার পর জাহাজটি শেষ পর্যন্ত চীনের কোনো বন্দরে রূপপুরের সরঞ্জাম খালাস করতে পারে। চীন থেকে ওই সরঞ্জাম পরে বাংলাদেশে আনা হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, রাশিয়া সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেনি। তবে আভাস দিয়েছে যে রূপপুর প্রকল্পের সরঞ্জাম চীনে খালাস হতে পারে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের কাছে তাজ্জব লেগেছে যে রাশিয়া জেনেশুনে নিষেধাজ্ঞা আছে, এমন জাহাজের নাম পরিবর্তন করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য পাঠিয়েছে। আমরা এটি আশা করিনি।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, রাশিয়া এখন নিষেধাজ্ঞা নেই, এমন একটি জাহাজে পণ্যগুলো পাঠাবে। আব্দুল মোমেন জানান, রাশিয়ার ৬৯টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এর বাইরে তাদের কয়েক হাজার জাহাজ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সাম্প্রতিক বাংলাদেশ সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনার সময় (১৫ জানুয়ারি) তিনি কর্মকর্তাদের জানান, রাশিয়ার জাহাজটির ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞার কথা ভারতকেও জানানো হয়েছে। জাহাজটি সে দেশে ভিড়তে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতেও জাহাজটি পণ্য খালাস করতে পারবে না, এটা বাংলাদেশের কর্মকর্তাদের আশ্বস্ত করে যান মার্কিন এই জ্যেষ্ঠ কূটনীতিক। রাশিয়ার কারিগরি সহায়তা ও ঋণে পাবনার রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে সরকার। ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১০৫ টাকা ধরে)।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু।
দুর্ঘটনা 13 hours আগে

সুনামগঞ্জে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড।
আইন-বিচার 17 hours আগে

আশুলিয়া-সাভারে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন রিভলবার উদ্ধার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরি:জনমনে চরম আতঙ্ক।
অপরাধ 1 day আগে

রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ:পঞ্চগড়ে শিল্পমন্ত্রী
রংপুর 1 day আগে

দিনাজপুর ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী আটক।
আইন-বিচার 1 day আগে

বগুড়ায় একদিনের নবজাতককে গলা কেটে হত্যা বাবা, মাসহ ৪ জন
অপরাধ 1 day আগে

ঘা না শুকাতেই জামিনে মুক্তি সান্তাহারে মানুষের মাঝে আতঙ্ক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক