admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুন, ২০২০ ৮:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: মুক্ত কলম পরিবারের পক্ষ থেকে রইল অভিনন্দন। ভারতের কলকাতার একটি পত্রিকা সানডে টাইমস কলকাতা। ইতিমধ্যে সানডে টাইমস কলকাতা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যজুড়ে গণমানুষের মনকে ছুয়েছে। এর প্রচার ও প্রসারের লক্ষে এর প্রসারতা বেড়েই চলছে। আমাদের এ অগ্রযাত্রার সহকর্মী হিসেবে বাংলাদেশ থেকে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশের তরুন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম এ সামাদ।
এম এ সামাদ বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার সন্তান। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাড়ির পাশ থেকে সম্পন্ন করেন তিনি। তারপর ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক হতে ডিপ্লোমা সম্পন্ন করেন। বর্তমানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়ন করছেন। পড়াশুনার পাশাপাশি দীর্ঘ দিন থেকে সাংবাদিকতা ও মানবাধিকার কর্মকান্ডে যুক্ত আছেন তিনি। মফস্বল সাংবাদিকতা থেকে শুরু করে বর্তমানে একটি বাংলাদেশের দৈনিক জনসংযোগ পত্রিকায় সম্পাদক হিসেবে কর্মরত আছেন। আমরা আশা করছি এম এ সামাদের মাধ্যমে সানডে টাইমস কলকতা এগিয়ে যাবে । শুভ কামনা সহ তার সাফল্য কামনা করছি ।
সম্পাদক প্রকাশক
মুক্ত কলম
ওয়েবঃ www.mknewsbd.com
E-mail: newsmkolom@gmail.com
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুর।।