সামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল থেকে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা র্যালীসহ শ্লোগানে শ্লোগানে সেতাবগঞ্জ বাজারের ডি.এন প্লাজা মার্কেট প্রাঙ্গনে জড়ো হয়।
সকল পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হওয়ার পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক উজ্জল এর সভাপতিত্বে ও যুবনেতা ওমর ফারুকের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর – ২ (বিরল বোচাগঞ্জ) আসন হতে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থ্যতা কামনা করে বলেন, আমরা বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া স্বেচ্ছাসেবকদল তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাকে সফল করার পাশাপাশি যে কোন আন্দোলন সংগ্রামে অতীতের ন্যায় তারা রাজ পথে থেকে বিএনপি তথা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে ইশাল্লাহ।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দীন. দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন ডলার প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক হারেসুল ইসলাম, বিএনপিনেতা ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর বিএনপিনেতা সুয়েল রানা, উপজেলা যুবদলের সদস্য সচিব, রায়হান রুবেল, পৌর যুবদলের আহবায়ক মনোয়ারুল ইসলাম সবুজ সরকার, সদস্য সচিব মশিউর রহমান, যুবনেতা আসাদুল হক চৌধুরী, রাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াদ হাসান চৌধুরী, সদস্য সচিব রাজিউর রহমান, ছাত্রনেতা আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসীম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিমন, সদস্য সচিব ওরেন্স চৌধুরীসহ বিএনপি, মহিলাদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||