admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা। আজ শুক্রবার সকাল ১০টার কিছু পরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের ঠিক আগেই নামে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই শ্রদ্ধা জানান ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে বাকি ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃষ্টিতে ভিজে ভিজেই তাঁরা শ্রদ্ধা জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় ছাতা নিয়ে আসেন।
অন্তবর্তী সরকারের উপদেষ্টা মন্ডলীদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হলেন:- সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.), এম সাখাওয়াত হোসেন, ড.আসিফ নজরুল, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক-ই-আজম (বীর প্রতীক), আদিলুর রহমান খান, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||