হোম
আন্তর্জাতিক

প্রথমবার বিশ্ব বাণিজ্যে তুরস্কের অংশ ১ শতাংশ ছাড়াল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ

ফাইল ছবি

বিশ্ব বাণিজ্যে প্রথমবার তুরস্কের অংশ ১ শতাংশ ছাড়াল। নতুন ঘোষিত রপ্তানি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, ২০২১ সালে প্রথমবারের মতো বিশ্ব বাণিজ্যে তুরস্কের অংশ এক শতাংশ ছাড়িয়ে গেছে। ওই বছরে বৈশ্বিক পণ্য বাণিজ্য ১০ শতাংশ হ্রাস পেলেও তুরস্কের রপ্তানি ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গতকাল সোমবার রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান এরদোয়ান। টিআরটি ওয়ার্ল্ড। ২০০২ সালে তুরস্কের বার্ষিক রপ্তানি ছিল ৩৬ বিলিয়ন ডলার। এখন তা ছয় গুণ বেড়েছে। সোমবারের পরিসংখ্যান দেখাচ্ছে, গত বছর দেশটির রপ্তানি ২২৫.৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এরদোয়ান বলেন, ২০২১ সালে তুরস্কের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছে, যেখানে ২০০২ সালে এটি ৮৮ বিলিয়ন ডলারেও পৌঁছাতে পারেনি। লক্ষ্য নতুন পর্যটন: গত বছর বৈদেশিক বাণিজ্য ঘাটতি ৪৬ বিলিয়ন ডলারে নেমে আসে। রপ্তানি-আমদানির অনুপাত ৮৩ শতাংশে পৌঁছেছে, যা ২০০০ এর দশকের প্রথম দিকে ছিল ৫১ শতাংশ। তুরস্কে ২০২১ সালে ২৯ মিলিয়ন বিদেশি পর্যটক আসে, যা আগের বছরের ১০০ শতাংশ বেশি।

এরদোয়ান বলেছেন, দেশের নতুন পর্যটন লক্ষ্য প্রাক-মহামারি স্তরকে অতিক্রম করা। নাগরিকদের ওপর উচ্চ গ্যাস ও বিদ্যুতের বিলের বোঝা কমানোর জন্য প্রেসিডেন্ট বলেন, তার সরকার প্রাকৃতিক গ্যাসে ৯.৫ বিলিয়ন, বিদ্যুতে ২.৪ বিলিয়ন এবং অটোমোবাইল জ্বালানিতে ৭.৭ বিলিয়ন ভর্তুকি দিয়েছে। তিনি বলেন, মহামারি চলাকালীন তেলের দাম প্রায় দ্বিগুণ, কয়লার দাম তিন থেকে পাঁচ গুণ, প্রাকৃতিক গ্যাসের দাম ছয় থেকে দশ গুণ এবং ধাতু ও খনিজ পণ্যের দাম ৫০ শতাংশ বেড়েছে। কৃষিপণ্যের দাম বেড়েছে ২৫ শতাংশ। বিদ্যুতের অত্যধিক দাম বৃদ্ধির কারণে অনেক দেশকে বিদ্যুতের শুল্ক গড়ে তিনগুণ বাড়াতে হয়েছিল। তবে তুরস্কের নাগরিকদের সুরক্ষার ভিন্ন উপায় অনুসরণ করেছি।

বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতিঃ এরদোয়ান বলেছেন, ২০২০ সালে বিশ্ব বাণিজ্যের পরিমাণ ৫.৩ শতাংশ হ্রাস পেলেও তুর্কি বাণিজ্য ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকে ৭.৪ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে ২২ শতাংশ এবং তৃতীয় প্রান্তিকে ৭.৪ শতাংশ প্রবৃদ্ধির লক্ষণ ছিল। আমরা ধাপে ধাপে বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, ২০২২ সালে বেসামরিক কর্মচারীদের বেতন ৩০.৫ শতাংশ বেড়েছে এবং ন্যূনতম পেনশনের পরিমাণ ১১৪ ডলার থেকে বেড়ে ১৯১ ডলার হয়েছে। আমাদের বার্ষিক মূল্যস্ফীতি ৩৬ শতাংশে আঘাত করায় আমরা দুঃখিত। আমরা মূল্যস্ফীতির ঘাড় ভাঙতে দৃঢ়প্রতিজ্ঞ। যা আমরা আমাদের দেশে আগে ৬ শতাংশে নামিয়ে এনেছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমরা মূল্যস্ফীতি এক অঙ্কে কমিয়ে আনব। এজন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। ন্যূনতম মজুরি ৫০ শতাংশ বৃদ্ধি এর একটি উদাহরণ।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 6 hours আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 22 hours আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 1 day আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 2 days আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 4 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 5 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 5 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 5 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 5 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক