হোম
জনদুর্ভোগ

বিরামপুরে বাস টার্মিনাল ও বাইপাস সড়ক না থাকার বাড়ছে যানজট ঘটছে দুর্ঘটনা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

ডা: নূরল হক,বিরামপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মধ্যে দিয়ে চলাচলে দিনাজপুর- গোবিন্দগঞ্জ ব্যস্ততম আঞ্চলিক মহাসড়ক। এই সড়কে গণপরিবহনে যাত্রী উঠা নামার জন্য কোন নির্দিষ্ট স্থান নেই। ফলে ব্যস্ততম আঞ্চলিক মহাসড়কে গাড়ি পার্কিং ও রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী ওঠা নামানোর সময়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে।

দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে ঢাকা মোড়ে আঞ্চলিক মহাসড়কে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে দূরপাল্লার যানবাহন বিরামপুর পৌর শহরের আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করছে এবং বাস টার্মিনাল হিসেবেও ব্যবহার করছে এই মহাসড়কটি । এতে নিত্য যানজটের কারণে জনসাধারণের স্বাভাবিক চলাচল যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছে।

এবং প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মহাসড়কের পাশে রয়েছে দুটি মহাবিদ্যালয়, স্কুল ,মাদ্রাসা, কিন্ডারগার্টেন স্কুল, উপজেলা পরিষদ, থানা , সহকারী পুলিশ সুপার অফিস ,শপিং মল এবং বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।

দিনাজপুর -গোবিন্দগঞ্জ ও বিরামপুর- মিঠাপুকুর মহাসড়কে বিরামপুর পৌর শহরের উপর দিয়ে নয়টি রুটে প্রতিদিন দূরপাল্লার অসংখ্য বাস -ট্রাক , মাইক্রোবাস, ভ্যান, সিএনজি, চার্জার অটোরিকশা, নাইট কোচ, মোটরবাইক চলাচল করছে। উত্তরের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, সৈয়দপুরের সব ধরনের যানবাহন বিরামপুরের উপর দিয়ে দিন রাতের প্রায় ৫ শ থেকে ৬শ গাড়ি চলাচল করছে। নবাবগঞ্জ, ঘোড়াঘাট উপজেলার সাথে রেল যোগাযোগ না থাকায় ওই এলাকার রেল যাত্রীরা বিরামপুর স্টেশন থেকে শহরের মধ্য দিয়ে এই সড়ক পথে যাতায়াত করে।

ফলে দিনরাত সব সময় এই রাস্তায় যানবাহন চলাচলে ব্যস্ত থাকায় যানজট লেগেই থাকে। উপরন্ত কোন বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের দুপাশে ঢাকা দিনাজপুর কোচ কাউন্টার , মেইল বাস এবং বিআরটিসি বাসের কাউন্টার রয়েছে । ফলে আঞ্চলিক মহাসড়কটি টার্মিনাল হিসেবেই ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় রাস্তার উপরে নাইট কোচ, আঞ্চলিক চলাচলের যাত্রীবাহী বাস, মাইক্রোবাস দাঁড় করে যাত্রী উঠানামা করার কারণে প্রায় যানজটের সৃষ্টি হয়ে চলাচলের বিঘ্ন সৃষ্টি হয় এবং ছোটখাটো দুর্ঘটনার ঘটে।

দেশের উন্নয়নের ধারাবাহিকতায় বিরামপুর শহর অনেক দূর পিছিয়ে আছে । যোগাযোগের ক্ষেত্রে এবং জনগণের সুবিধার জন্য অনতিবিলম্বে বিরামপুর বাস টার্মিনাল নির্মাণ করা সময়ের দাবি বলে সচেতন মহল অভিমত প্রকাশ করেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 9 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 11 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 14 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক