ডাঃ নুরল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পৌর শহর সহ সাতটি ইউনিয়নের গ্রামগঞ্জে আমের মুকুলের মৌ মৌ গন্ধে ফাল্গুনের বাতাসে মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে। আমের মুকুলে গাছ এমন ভাবে ছেয়ে গেছে গাছের পাতাও দেখা যাচ্ছে না। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে ,এবার ছোট বড় সব গাছেই মুকুলে ভরে গেছে।
এমন কোন গাছ নেই যে মুকুল আসেনি। বাড়ির আঙ্গিনায়, রাস্তার ধারে, পুকুরপাড়, কিংবা আমবাগানে সব গাছে ডাল ভর্তি হলুদ রঙের মুকুলের সমারোহ। আমের মুকুলের ভারে ডাল নুয়ে পড়েছে। কোন কোন গাছে আমের গুটি উঁকি দিচ্ছে। উপজেলায় বিভিন্ন জাতের আম চাষ হয়ে থাকে এর মধ্যে আম্রপলি, হিমসাগর ,ল্যাংড়া, গোবিন্দভোগ ক্ষীরসাপাতি, বারী-৪ ইত্যাদি উল্লেখযোগ্য। আম চাষিরা এখন পর্যন্ত আবহাওয়া আমের অনুকূল পর্যায়ে আছে বলে জানান।
কোন দুর্যোগ না আসলে এবার আমের বাম্পার ফলন আশা করছেন আম চাষিরা। আম চাষিরা মুকুল আসার আগে শোযক জাতীয় পোকা নিধনের জন্য ইমিডাক্লোপিড একদিন পর ম্যানকোজেব গ্রুপের কীটনাশক স্প্রে করেছেন। বাগান মালিক এবং আম ব্যবসায়ীরা গাছে মুকুল ঝরে না যাওয়ার জন্য এবং গুটি রক্ষার জন্য পর্যবেক্ষণে ব্যস্ত।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় বিরামপুর উপজেলায় সরকারি কলেজ মাঠে বক্তব্যে বলেন, দিনাজপুরের আম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দিনাজপুরের পরিচিতি আসবে। আম চাষি এবং ব্যবসায়ীরা আমের ন্যায্য মূল্য পাবেন বলে আসা পোষণ করছেন।