হোম
আন্তর্জাতিক

বাংলাদেশ সহ বিশ্বের বিমানে ১০ গুণ বেশি ভাড়া, শিডিউল বিপর্যয়, এয়ালাইন্স গুলো কী বলছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জুন, ২০২০ ১১:২৮ পূর্বাহ্ণ

Biman Time Problem-mknewsbd

ফাইল ছবি

সীমিত পরিসরে চালু হয়েছে বিমান চলাচল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে টানা তিন মাস আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ রাখার পর গত ১৬ জুন থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালু করা হয়েছে। প্রতি সপ্তাহে হাতে গোনা কয়েকটি ফ্লাইট চলাচলের কারণে বাংলাদেশে ছুটি কাটাতে আসা অভিবাসীরা সময় মতো ফিরে যেতে পারবেন কিনা, সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। রিটার্ন টিকেট করেও অনেক সিট পাচ্ছেন না। আবার যারা রিটার্ন টিকেট করতে পারেননি তাদের কাছে চাওয়া হচ্ছে পাঁচ থেকে ১০ গুণ বেশি দাম।

বরিশালের চর নাজিরপুরের বাসিন্দা মল্লিক মহিউদ্দিন এ বছরের শুরুতে ছুটি কাটাতে বাংলাদেশে আসেন। তিনি ইতালিতে একটি রেস্তোরায় কাজ করেন। রোজার ঈদ শেষে ২৮শে মে তার ইতালি ফিরে যাওয়ার কথা থাকলেও দেশব্যাপী লকডাউনের কারণে আটকে যান। এদিকে তার টিকেট এবং ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় তিনি চরম উদ্বেগের মধ্যে দিন পার করছেন। সময়মত কাজে যোগ দিতে না পারায় চাকরি হারানোর আশঙ্কা তো আছেই।

তার ওপর বিদেশে গিয়ে নতুন চাকরি সন্ধানের সুযোগটিও পাবেন কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে সংশয়। আমি তো আপ-ডাউন টিকেট কাটসি। এখন এয়ারলাইন্স বলে, ১৫ আগস্টের আগে কোন সিরিয়াল নাই। সব সিট বুকিং হয়ে গেসে। এখন শিগগির কবে যাইতে পারবো সেটাও কেউ বলতে পারেনা। আমি টাইম মতো যাইতে পারলাম না। এজন্য চাকরিটাও মনেহয় থাকবে না। আবার চাকরি পাব কিনা জানিনা। শুরুতে ১০টি রুটে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২১শে মার্চ প্রথমে ১০টি দেশে বিমান চলাচল স্থগিত করে বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর লকডাউনের সময়সীমা বাড়ার সাথে সাথে বিমান বন্ধের সময়সীমাও বাড়তে থাকে। এরপর পহেলা জুন থেকে অভ্যন্তরীণ রুটে এবং ১৬ই জুন থেকে আন্তর্জাতিক কয়েকটি রুটে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক হয়। শুধুমাত্র বাংলাদেশ বিমান, কাতার এয়ারওয়েজ এবং এমিরেটস হাতে গোনা কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনা করতে পারছে।

এমন অবস্থায় যারা রিটার্ন টিকেট করে এসেছেন তাদেরকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সিট দিচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আর যারা টিকেট করেননি তাদের কাছে চাওয়া হচ্ছে ৫ থেকে ১০ গুণ বেশি দাম। সবচেয়ে বেশি দাম বাড়ানো হয়েছে কাতার এয়ারলাইন্সের। এমন অবস্থায় গ্রাহকরা টিকেট বুকিং দিতে ট্রাভেল এজেন্সিগুলোয় যাচ্ছে। কিন্তু দাম দিয়েও কোন টিকেট পাওয়া যাচ্ছে না বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাভেল এজেন্সির কর্মকর্তা। তিনি জানান, কোন ফ্লাইটেই ইকোনমির সিট অগাস্টের আগে খালি নেই। এখন হাতে গোনা কয়েকটি বিজনেস ক্লাসের সিট খালি আছে। সেগুলোর দাম ধরা হয়েছে আকাশচুম্বী। উদাহরণ হিসেবে তিনি বলেন, কাতার এয়ারওয়েজে আগে ওয়ানওয়ে টিকেটের দাম ছিল ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা। এখন বিজনেস সিটের ন্যূনতম তম মূল্য ৫ লাখ টাকা ধরা হয়েছে। ঢাকা থেকে বাহরাইনে যাওয়ার যে টিকেট আগে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা ছিল। সেটা এখন বেড়ে এক লাখ ৩৮ হাজারে ঠেকেছে বলে তিনি জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ১টি মাত্র ফ্লাইট পরিচালনা করছে। কাতার এয়ারওয়েজকে সপ্তাহে তিনটি ফ্লাইট এবং বাংলাদেশ বিমান সপ্তাহে ১টি ফ্লাইট পরিচালনা করছে বলে জানা যায়। এমিরেটসে এ বিষয়ে তথ্য জানতে যোগাযোগ করা হলে কোন সাড়া মেলেনি। সব মিলিয়ে প্রতি সপ্তাহে এই তিনটি এয়ারলাইন্সে ৬০০-৮০০ জন যাত্রী যেতে পারছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু দেশ ছাড়ার অপেক্ষায় রয়েছে লাখ লাখ প্রবাসী। এভাবে অনেক প্রবাসীদের রিটার্ন টিকেটে বিদেশে ফেরার শিডিউল দুই তিন মাস এমনকি তারও বেশি পিছিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতি ফ্লাইটে ৩৫% কম যাত্রী বহন করার কারণে এবং সংক্রমণ রোধে সতর্ক ব্যবস্থা নেয়ার কারণে এই শিডিউল বিপর্যয় এবং টিকেটের মূল্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোকাব্বির হোসেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 3 hours আগে

সুনামগঞ্জে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি।
দুর্ঘটনা 4 hours আগে

পঞ্চগড়ে শিশুকে জোরপূর্বক ধর্ষন করলো তিন তরুন প্রতিবেশী।
অপরাধ 4 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার থানায় মামলা।
অপরাধ 4 hours আগে

পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস।
দুর্ঘটনা 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
রংপুর 19 hours আগে

মালয়েশিয়া জোহরবারুতে বৈধ কাগজ ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস রত বাংলাদেশি
আন্তর্জাতিক 1 day আগে

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 2 days আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক