admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৩ ১২:১৬ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ মার্চ শনিবার সকালে লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলা সাবেক চেয়ারম্যান ও বর্তমান ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আসলাম জুয়েল, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা বৃন্দ, সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রীর অভিভাবকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||