admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২২ ১১:৫০ অপরাহ্ণ
বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলার আলীকদমে সংবাদকর্মীকে অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজে ফেঁসে গেলেন শাহীন সরোয়ার অবৈধ ভাবে পাথর উত্তোলনকারী অস্ত্র ও ইয়াবা রেখে ফাঁসানোর দায়ে শাহীন সরোয়ার র্যাবের হাতে গ্রেপ্তার।
বান্দরবানজেলাধীন আলীকদম উপজেলার মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে সংবাদকর্মীদের উপর হামলার ঘটনা ও পাথর উত্তোলনের তথ্য প্রচারের জের ধরে সংবাদকর্মীদের দমন করতে সংবাদকর্মী হাসান মাহমুদ এর দোকানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা রেখে সুকৌশলে র্যাবকে তথ্য দিলে।
সেই তথ্যের ভিত্তিতে দোকান তল্লাশি করে ১টি দেশীয় তৈরী এলজি আগ্নেয়াস্ত্র ও ১৮ শত ৪০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল রহস্য। অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রকৃত রহস্য উদঘাটন ও এই ঘটনা মুলহুতা শাহীন সরোয়ার কে গ্রেফতার করেছে র্যাব-১৫। এই ঘটনার পলাতক আসামিরা হলেন, আলীকদমের খুইল্যা মিয়া পাড়ার বাসিন্দা আব্দুর রহিম এর ছেলে নজরুল ইসলাম, মোহাম্মদ শাহীন, মোঃ ফরিদ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||