admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুলাই, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু টাকা তুলতে পারবেন না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী) এবং তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর সব ব্যাংক হিসাব স্থগি করেছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, এস কে সুর চৌধুরী এবং সুপর্ণা সুর চৌধুরীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করেছে এনবিআর।
আজ বুধবার এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। ফলে ব্যাংক থেকে তারা কোনো ধরনের অর্থ উত্তোলন ও স্থানান্তর করতে পারবেন না। এনবিআরের ওই চিঠিতে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১১৬ এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণের নিমিত্তে এস কে সুর ও তার স্ত্রীর ব্যক্তিগত কোম্পানির নামে ব্যাংকে পরিচালিত সব হিসাব থেকে অর্থ উত্তোলন স্থানান্তর স্থগিত করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।
এ জন্য দেশের সব ব্যাংককে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সিআইসি থেকে পাঠানো ওই চিঠি ইতোমধ্যে বাংলাদেশের সব তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর পাঠানো হয়েছে।