admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২১ ৮:২১ পূর্বাহ্ণ
বাংলাদেশ বিমান ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। আজ মঙ্গলবার, ৩০ নভেম্বর, সন্ধ্যার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি উড্ডয়নের সময় বিমানের পেছনের চাকার সঙ্গে দুটি গরুর ধাক্কা লাগে। এতে চাকা ক্ষতিগ্রস্ত হয়। তবে ঢাকার আকাশে ২০ মিনিট ঘুরে বেড়ানোর পর শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে উড়োজাহাজটি।
কক্সবাজার বিমানবন্দর সূত্রে জানা যায়, রানওয়েতে গরু দুটি ঘোরাঘুরি করছিল। এ সময় বিমানের চাকা রানওয়ে থেকে শূন্যে উঠার ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটে। এতে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। একই সঙ্গে উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তথা পেছনের চাকা ক্ষতিগ্রস্ত হয়।
জানা যায়, কক্সবাজার বিমানবন্দর থেকে এদিন সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করার সময় এ ঘটনা ঘটে। কক্সবাজার বিমানবন্দর এবং ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ঢাকা বিমানবন্দর সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৮ উড়োজাহাজটি ঢাকায় এসে পৌঁছায়। অবতরণের আগে পাইলট শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে, এটিসি, জানান যে— উড়োজাহাজের পেছনের চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বিমানবন্দর থেকে তাকে আকাশে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। পরে যাত্রীবোঝাই উড়োজাহাজটিকে প্রায় ২০ মিনিট ঢাকার আকাশে ঘুরতে হয়। এই ফাঁকে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||