admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০১৯ ৮:৩৮ পূর্বাহ্ণ
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম দিল্লিতে বিপজ্জনক বায়ুদুষণ নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রোববার ভারতের রাজধানীতে হতে চলেছে বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচ।ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম টি-২০ আন্তর্জাতিক ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে সাতটায়। তবে দিল্লিতে বায়ুদুষণ এখন এতটাই মারাত্মক রূপ নিয়েছে যে, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে সেখানে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। দিল্লির সব স্কুল কয়েকদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। ভারতেও অনেকেই বলছেন, এত বায়ুদূষণের মধ্যে দিল্লিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হওয়া উচিত নয়। তবে ক্রীড়া সাংবাদিক বর্ষণ কবির দিল্লি থেকে জানাচ্ছেন, দিল্লিতে নেমে তারাও এটা অনুভব করছেন যে শ্বাস নিতে সমস্যা হয়, কখনো কখনো চোখও জ্বালা করে। বাংলাদেশ দলের অনুশীলনের সময় দেখা গেছে, উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসসহ তিন-চারজন খেলোয়াড় এবং বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরি মাঠে নেমেছেন মুখোশ পরে।

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম
দিল্লি শহরের বায়ুদুষণ নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা কতটা উদ্বিগ্ন – এ প্রশ্ন করা হলে বর্ষণ কবির বলেন, দিল্লির পরিবেশ নিয়ে অন্তত দুজন বাংলাদেশি ক্রিকেটারের সাথে কথা বলেছেন তিনি। তারা বলেছেন যে এরকম বায়ুদূষণের মধ্যে খেলায় মনসংযোগ করা সহজ নয়।
কেমন খেলবে সাকিব-তামিমবিহীন বাংলাদেশ দল?
বর্ষণ কবির বলছিলেন, ক্রিকেটীয় যুক্তিতে বাংলাদেশের একটা ম্যাচ অন্তত ভালো খেলার কথা হয়তো জেতাও সম্ভব। ভারতের টি-২০ দলের দুর্দান্ত বোলিং লাইনআপ থাকা সত্বেও জসপ্রীত বুমরাহ নেই তাই এটা একটা ‘এ্যাডভান্টেজ’ – স্লগ ওভারে বাংলাদেশের রান করাটা তুলনামূলকভাবে সহজ হতে পারে। বাংলাদেশ দলের তিন পেসার আল-আমিন, শফিউল ও মুস্তাফিজ – এই তিনজনের আক্রমণের যে বৈচিত্র্য তা ভারতের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||