admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মে, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স সিঙ্গাপুরঃ বাংলাদেশ ও সিঙ্গাপুর পরিকল্পিত নগরায়ন ও জ্বালানি নিয়ে যৌথভাবে কাজ করতে চায়। পরিকল্পিত নগরায়ন ও জ্বালানিসহ শিক্ষা ও প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ একযোগে কাজ করতে পারে বলে উল্লেখ করেছেন বিদ্যুৎও জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বিনিয়োগবান্ধব উল্লেখ করে তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ করে সামগ্রিক সিস্টেম হালনাগদ করতেও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা যেতে পারে। বুধবার (১৮ মে) সচিবালয়ে সিঙ্গাপুরের হাই কমিশনার মি. ডেরক লোহ সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রীর সঙ্গে। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাক্ষাতে প্রতিমন্ত্রী বলেন অর্থনৈতিক উন্নয়নে বিস্ময়কর সাফল্যের পাশপাশি পরিকল্পিত নগরায়ন, জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সমন্বয় করে দুই দেশ এক সঙ্গে কাজ করতে পারে। এতে উভয় দেশই উপকৃত হবে।
সিঙ্গাপুরের হাই কমিশনার এ সময় বলেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত অভূত পূর্ব সাফল্য দেখিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বন্ড ইস্যু বা পুঁজি বাজারে যেতে পারে। সিঙ্গাপুরের মার্কেট সবার জন্য উন্মুক্ত। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বিনিয়োগ বান্ধব। আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে সামগ্রিক সিস্টেম হাল নাগদ করতেও অংশী দারিত্বের ভিত্তিতে কাজ করা যেতে পারে। সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে আর কী কী কাজ করা যেতে পারে, তা অনুসন্ধান করতে দুই পক্ষের প্রতিনিধি নিয়ে একটি কমিটি করা যেতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে সিঙ্গাপুরের হেড অব মিশন শিলা পিল্লাই, সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর ওমা মনিয়ানদি, সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক কান্ট্রি অফিসার নাথানিয়াল লি, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের পরিচালক জয় কৃষ্ণন গোপাল কৃষ্ণন ও এন্টার প্রাইজ সিঙ্গাপুরের গ্লোবাল ডিরেক্টর মি. অড্রে টেন।