হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে চলতি ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জুলাই, ২০২১ ১১:০৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে চলতি ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চলতি ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম পর্যায়ে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। অ্যাসাইমেন্ট সংক্রান্ত এক বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, আগামী ৫ আগস্টের মধ্যে প্রথম পর্যায়ে দেওয়া ৬টি অ্যাসাইনমেন্ট শেষ করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি অথবা অনলাইনে জমা দিতে হবে।

প্রস্তুতির অংশ হিসেবে প্রতি সপ্তাহে দুটি করে ১২ সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের। এসব অ্যাসাইনমেন্ট গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে করতে হবে। পরীক্ষার ফি বিষয়ে নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে কোনো ফি নেওয়া যাবে না। লক্ষ রাখতে হবে শিক্ষার্থীরা যেন কোনো চাপের মুখোমুখি না হয়।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের প্রাপ্ত নম্বর শিক্ষা অনলাইনে পাঠাতে হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে। গাইড, নোট বই, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্যের লেখা থেকে কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হিসেবে গণ্য হবে।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, দেশে করোনা পরিস্থিতির উন্নতি হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। অবশ্য তার আগে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ের ওপর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিখন ফল অর্জনের বিষয়ে পরিকল্পনা নেওয়ার কথা জানান তিনি।

জানা গেছে, শিক্ষার্থীদের প্রতিটি নৈর্বচনিক বিষয়ের ওপর ৮টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। তবে আবশ্যিক বা চতুর্থ বিষয়ের ওপর কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না। করোনাভাইরাসের মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 18 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক