হোম
অপরাধ

বাংলাদেশি সহ জামিন পেলেও অবৈধ বিদেশিদের ডিটেনশন সেন্টারে ভরার নির্দেশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুন, ২০২০ ৬:৫৭ পূর্বাহ্ণ

India-bd-peoples-puniest-zill-mknewsbd

ফাইল ছবি

ভারতের কর্নাটক রাজ্যের হাইকোর্ট: ভারতে অবৈধ অভিবাসী সন্দেহে যে বিদেশিদের আটক করা হবে, তারা জামিন পেলেও তাদের বাইরে ছাড়া যাবে না বরং ফরেনার্স ডিটেনশন সেন্টারে আটক রাখতে হবে বলে কর্নাটক হাইকোর্ট নির্দেশ দিয়েছে।
হাইকোর্ট বলেছে, কোর্টের পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত বা তাদের নিজ দেশে ফেরত না-পাঠানো ডিটেনশন সেন্টারই হবে তাদের ঠিকানা। ব্যাঙ্গালোরে আটক জনা পনেরো কথিত বাংলাদেশির জামিনের আবেদনে রায় দিতে গিয়েই আদালত এ কথা বলেছে।

মানবাধিকার কর্মীরা ও অনেক আইনি বিশেষজ্ঞই এই রায়ের তীব্র সমালোচনা করছেন, তাদের মতে কোনও ব্যক্তির নাগরিকত্বের নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল তাকে এভাবে ডিটেনশন সেন্টারে আটকে রাখাটা চরম অমানবিক। বাবলু খান ও অনান্যরা বনাম কর্নাটক সরকারের যে মামলায় এই রায়টি দেওয়া হয়, সেটির সূত্রপাত বাংলাদেশি সন্দেহে পনেরোজন নারী-পুরুষ ব্যাঙ্গালোর পুলিশের হাতে ধরা পড়ার পর। পুলিশের অভিযোগ, কোনও পাসপোর্ট ও ভিসা ছাড়াই এরা অবৈধভাবে ভারতে ঢুকেছেন – ফলে তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা আনা হয়েছে।

এছাড়া ওই দলের একজনের কাছে কয়েকটি বুলেটও নাকি পাওয়া গেছে, ফলে চার্জ আনা হয়েছে আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইনেও। গ্রেপ্তারের পর এই কথিত বাংলাদেশিরা যখন হাইকোর্টে জামিনের আবেদন করেন, তখনই এই রায়টি এসেছে।
ব্যাঙ্গালোরের মানবাধিকার আইনজীবী মৈত্রেয়ী কৃষ্ণান সংবাদ মাধ্যমকে জানান, একটা জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এখানে যে রায় দিয়েছেন সেটা খুবই তাৎপর্যপূর্ণ।এটা বিশাল লম্বা একটা রায়, অবৈধ বিদেশিদের নিয়ে কী করতে হবে তার একটা বিশাল নির্দেশিকাও সেখানে জুড়ে দেওয়া হয়েছে। পুরোটা আমি এখনও পড়ে উঠতে না-পারলেও মোদ্দা কথাটা এটাই এরা যদি জামিনও পান বা জেল থেকে ছাড়াও পান, তারপর এদের ডিটেনশন সেন্টারে ভরে দিতে হবে। আসামের ডিটেনশন সেন্টারগুলোর অভিজ্ঞতা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ইতিমধ্যেই সন্দেহভাজন বিদেশিদের জন্য অনেক ফরেনার্স ডিটেনশন সেন্টার গড়ে তোলা হয়েছে, আর সেগুলোকে নিয়ে বিতর্কও কম হয়নি।

আসামে যারা নিজেদের ভারতীয় প্রমাণ করতে পারেননি তাদের অনেকেরই ঠাঁই হয়েছে ডিটেনশন সেন্টারে কর্নাটক বা মহারাষ্ট্রের মতো আরও অনেক রাজ্যেও এই ধরনের ডিটেনশন সেন্টার চালু হওয়ার অপেক্ষায়। পর্যবেক্ষকরা অনেকেই মনে করছেন, কর্নাটক হাইকোর্টের বিচারপতি কে এন ফণীন্দ্র-র এই রায় এই সেন্টারগুলোকেই এক ধরনের বৈধতা দিচ্ছে।
এই সব বিষয় নিয়ে দীর্ঘদিন গবেষণা ও লেখালেখি করছেন ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক অরিজিৎ সেন। তিনি বলছিলেন ডিটেনশন সেন্টার বলতেই আমাদের সামনে প্রথমেই আসামের ছবিটা ভেসে ওঠে। আর সেই সেন্টারগুলোতে যেভাবে বাসিন্দাদের ট্রিট করা হয়, যেভাবে স্টিগমাটাইজেশনের বিষয়টা আসে তাতে পুরোটাই মানবাধিকারের একটা বিরাট লঙ্ঘন। এখানে পাঠালে যে কী হবে, সেই প্রশ্ন তাই থেকেই যায়। আর একটা বিষয় হল, যার নাগরিকত্বের ফয়সালাই হয়নি মানে কোথা থেকে এসেছেন না-এসেছেন সেটা নিশ্চিতভাবে জানাই যায়নি তার ক্ষেত্রে তো এভাবে ইচ্ছেমতো ডিটেনশন করাই যায় না ডিটেনশন সেন্টার

কফিনে শেষ পেরেকঃ বস্তুত ভারতের আদালত বা ট্রাইব্যুনালে কেউ অবৈধ বিদেশি বলে শনাক্ত বলে তার পরেই তাকে ফরেনার্স ডিটেনশন সেন্টারে পাঠানোর প্রশ্ন আসে। ব্যাঙ্গালোর পুলিশের হাতে আটক একদল সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক। অক্টোবর, ২০১৯ আইনজীবী দর্শনা মিত্র বলছিলেন, সেটা হলেও কিন্তু তার সব অধিকার কেড়ে নিয়ে দিনের পর দিন সেই সেন্টারে আটকে রাখা যায় না। তার কথায়, অবৈধ অভিবাসী হলেও তাকে যত দিন খুশি আটকে রাখা যায় না কিন্তু! এটা সংবিধানের আর্টিকল ২১ বা জীবনের অধিকারের লঙ্ঘন, এ বিষয়ে সুপ্রিম কোর্টের পরিষ্কার রায়ও আছে। আর ওরা যে বলছেন বাংলাদেশে ফেরত না-পাঠানো পর্যন্ত ওদের ডিটেনশন সেন্টারেই রাখতে হবে, সেখানেও ফেরত পাঠানো তো তখনই সম্ভব যখন দুটো দেশ তাদের বাংলাদেশি পরিচয় নিয়ে একমত হচ্ছে।

এই প্রক্রিয়ায় অনেক বছরও লেগে যেতে পারে, তবু সুড়ঙ্গের শেষে একটা আলোর আশা থাকে যে একদিন হয়তো সে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে।কিন্তু ফরেনার্স অ্যাক্টের আওতায় কাউকে ডিটেনশন সেন্টার পাঠানো হলে সেটা কিন্তু একটা সিভিল ডিটেনশন যেখানে জামিনের কোনও সুযোগই নেই। সেই লোকটি ওখান থেকে বেরোতেই পারবে না বল ছিলেন দর্শনা মিত্র।

ফলে এই ডিটেনশন সেন্টারে পাঠানোর সিদ্ধান্তকে ওই ব্যক্তির ‘কফিনে শেষ পেরেক বলেই বর্ণনা করছেন তিনি। বিগত বেশ কয়েক বছর ধরেই ভারতের নানা প্রান্তে কথিত অবৈধ বাংলাদেশি-দের বিরুদ্ধে ঢালাও অভিযান চলছে। কর্নাটক হাইকোর্টের সাম্প্রতিকতম রায় সেই সব অভিযানে আটক ব্যক্তিদের আইনি অধিকারকেই যথারীতি আরও সঙ্কুচিত করবে, তা নিয়ে কোনও সংশয় নেই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 11 hours আগে

সুনামগঞ্জে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি।
দুর্ঘটনা 11 hours আগে

পঞ্চগড়ে শিশুকে জোরপূর্বক ধর্ষন করলো তিন তরুন প্রতিবেশী।
অপরাধ 11 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার থানায় মামলা।
অপরাধ 11 hours আগে

পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস।
দুর্ঘটনা 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
রংপুর 1 day আগে

মালয়েশিয়া জোহরবারুতে বৈধ কাগজ ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস রত বাংলাদেশি
আন্তর্জাতিক 1 day আগে

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 2 days আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক