হোম
আইন-বিচার

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ২২ আগ্নেয়াস্ত্রের এখনো সন্ধান মেলেনি।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বগুড়া সদর থানা থেকে লুট করা ২২টি আগ্নেয়াস্ত্রের সন্ধান গত ১৭ মাসেও মেলেনি। সরকার থেকে পুরস্কার ঘোষণা করা হলেও কেউ এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেননি বা কেউ জমাও দেননি। গত ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের দিনে দুর্বৃত্তরা সদর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্রাগারের তালা ভেঙে বিভিন্ন ধরনের ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করে। এ সময় কয়েক হাজার রাউন্ড গুলি ও কার্তুজ নিয়ে যায়।

আলামতের অসংখ্য মোটরসাইকেলও লুট হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় ১৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেও এর অনেকটি ব্যবহারের অনুপযোগী ছিল। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বগুড়ার পুলিশ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এদিন দুর্বৃত্তরা শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানায় হানা দেয়। সেনাবাহিনীর প্রহরায় পুলিশ সদস্যরা প্রাণ নিয়ে থানা থেকে চলে যান।

এরপর দুর্বৃত্তরা সদর থানায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের পর অস্ত্রাগারের তালা ভেঙে ফেলে। তারা সেখান থেকে প্রকাশ্যে বিভিন্ন ধরনের ৩৯টি আগ্নেয়াস্ত্র ও কয়েক হাজার রাউন্ড গুলি এবং কার্তুজ লুট করে। এর মধ্যে ৩৬টি আগ্নেয়াস্ত্র সদর থানা পুলিশের এবং তিনটি পুলিশ লাইনস সদস্যদের। দুর্বৃত্তদের দেওয়া আগুনে থানা চত্বরে থাকা পুলিশের ৪-৫টি যানবাহন ভস্মীভূত হয়।

এছাড়া থানা চত্বরে থাকা মামলার আলামত দুই শতাধিক মোটরসাইকেল লুট করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় পরিত্যক্ত অবস্থায় ১৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এখনও ২২টি আগ্নেয়াস্ত্র ও বিপুলসংখ্যক গুলি দুর্বৃত্তদের হাতে রয়েছে। নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাধারণ জনগণ জানান, সদর থানা থেকে লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গুলি অপরাধীদের হাতে চলে গেছে। এসব অস্ত্র অপরাধমূলক কাজে ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দাবি করেন, শহরের চেলোপাড়া এলাকায় একটি রাজনৈতিক দলের নেতা সদর থানা লুটের দায়িত্বে ছিলেন।

তদন্ত করে ওই নেতাকে শনাক্ত করে গ্রেফতার করতে পারলেই লুট করা আগ্নেয়াস্ত্র, গুলি ও মোটরসাইকেলগুলোর সন্ধান মিলত। বগুড়া সদর থানার ওসি মুনিরুল ইসলাম জানান, অস্ত্রাগার থেকে লুট হওয়া ৩৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে বিভিন্ন সময় ১৭টি উদ্ধার হয়েছে। অবশিষ্ট ২২টি আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আশা করেন, এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে।

তিনি এ থানায় নতুন যোগদান করায় সেদিন কী পরিমাণ গুলি ও কার্তুজ লুট হয়েছিল সেই সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান জানান, সদর থানা হতে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য তারা তৎপর রয়েছেন। এখনও লুট করা ২২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। উদ্ধার হওয়া ১৭টি আগ্নেয়াস্ত্রের মধ্যে বেশির ভাগ অকেজো।

থানা থেকে লুট হওয়া অবশিষ্ট আগ্নেয়াস্ত্র উদ্ধারে জনগণের সহযোগিতা প্রয়োজন। কেউ আগ্নেয়াস্ত্র উদ্ধারে জনগণের সহযোগিতা প্রয়োজন। কেউ সন্ধান দিতে পারলে তাকে পুরস্কৃত ও তার পরিচয় গোপন রাখা হবে। কর্মকর্তারা জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধারে সরকার থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে প্রতিটি পিস্তল ও শটগানের জন্য ৫০ হাজার টাকা, চায়না রাইফেল প্রতিটি এক লাখ টাকা, এসএমজি প্রতিটি দেড় লাখ টাকা ও এলএমজি প্রতিটি পাঁচ লাখ টাকা। প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। তারা লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে জনগণের সহযোগিতা চেয়েছেন।

অন্যদিকে জেলা পুলিশের পরিসংখ্যানে জানা গেছে, গত ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ মাসে জেলার ১২টি থানার পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন স্থান থকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আটটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, তিনটি একনালা বন্দুক ও একটি রিভলবার। একই সময়ে চারটি ম্যাগাজিন, ৪২ রাউন্ড গুলি, ৬৮৪ রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে।তথ্য সংগ্রহ সহযোগিতায় যুগান্তরের রিপোর্ট

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচনী নীতিমালা প্রচারে সাংস্কৃতিক অনুষ্ঠান।
রংপুর 12 hours আগে

ভোটারদের উদ্বুদ্ধ করণে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান।
জাতীয় 24 hours আগে

দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে পদযাত্রা শুরু করেছি:পঞ্চগড়ে আসিফ মাহমুদ।
রংপুর 1 day আগে

নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের পদযাত্রায় হাসনাত-সজীব।
রংপুর 2 days আগে

নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন।
জাতীয় 2 days আগে

ঠাকুরগাঁও-৩ জামাতের প্রার্থী ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে-মিজানুর।
রংপুর 2 days আগে

সাভারে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
ঢাকা 2 days আগে

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ২২ আগ্নেয়াস্ত্রের এখনো সন্ধান
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় ১৫০০ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক