হোম
অর্থনীতি

বগুড়া পৌরসভার ২৪২ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে ২৪২ কোটি ৫৭ লক্ষ ৪৭ হাজার ৫’শ ৮১ টাকা। সোমবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ টিটুমিলনায়তনে বগুড়া পৌরসভা এ বাজেট ঘোষণার আয়োজন করে। পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং বানিজ্যিক শহর হচ্ছে বগুড়া। আমরা সবাই বগুড়ার উন্নয়ন চাই। অনেকেই মনে করেন বগুড়া এখনও অনেক পিছিয়ে আছে। আমি মনে করি বগুড়া পিছিয়ে নেই। কারণ বগুড়া হলো উত্তরাঞ্চলের ১৬টি জেলার রাজধানী। বগুড়ার সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ শিক্ষাসহ সকল ক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় বগুড়া এগিয়ে আছে। অতএব বগুড়া পিছিয়ে আছে এ কথা আমরা বলবো না।

তিনি আরো বলেন, বগুড়ায় পরিকল্পিত যে উন্নয়ন হয়নি সেটা আমরা মনি করি না। আপনারা সাসেক প্রজেক্ট যদি দেখেন এই সাসেক ১ এবং ২ প্রজেক্ট যখন বাস্তবায়ন হবে তখন ঢাকা থেকে সড়ক পথে ৩ থেকে সাড়ে ৩ ঘন্টায় বগুড়ায় চলে আসা যাবে। আমাদের রেললাইন প্রজেক্ট হয়েছ। এটি অধিগ্রহনের কার্যক্রম চলমান রয়েছে। যদি রেললাইন প্রজেক্ট বাস্তাবয়ন হয় তাহলে অল্প সময়ের ঢাকা থেকে বগুড়া পৌঁছা যাবে। এছাড়াও বগুড়ায় একটি বিসিক শিল্পনগরী রয়েছে। আরেকটি শিল্পনগরীর প্রস্তাব আছে। আমাদের ইউনিভার্সিটির দাবি ছিল। সেটিও হয়ে যাবে। বগুড়ায় আন্তর্জাতিক শহীদ চান্দু স্টেডিয়াম রয়েছে। এই স্টেডিয়ামে যাতে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচগুলো পরিচালিত হয় সেজন্য আমরা অনুরোধ করেছি বিসিবিকে। বগুড়া পৌরসভা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পৌরসভা। বগুড়া সিটি করপোর্রেশন হওয়ার মতো একটি জায়গা। এত বড় একটি পৌরসভায় পরিকল্পিত উন্নয়ন দরকার। বগুড়ায় এখন যেটি দরকার সেটি হলো একটি সমন্বিত মাস্টার প্লান। যে মাস্টার প্লানের মাধ্যমে বগুড়ায় পর্যায়েক্রমে উন্নয়নমূলক কাজ হবে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বগুড়া পৌরসভার রেজাউল করিম বাদশা বলেন, দেড়শো বছরের পুরাতন এ পৌরসভা দেশের প্রাচীনতম পৌরসভাগুলির মধ্যে অন্যতম। প্রায় ১০ লক্ষ লোক এই শহরের বসবাস করে। প্রশাসন ও জনসাধারণের সহায়তায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করার চেষ্টা চলছে। ইতিমধ্যে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। পুরো শহরকে সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে সাশ্রয়ী মূল্যে পৌর পরিবহন সার্ভিস চালু করা ও করতোয়া নদীর উভয় পাশ দিয়ে হেঁটে চলার পথ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি শহরের সৌন্দর্য বর্ধন, স্বাধীনতা চত্বর নির্মাণ, রাস্তা ও ড্রেন নির্মান, মহিলাদের জন্য গণশৌচাগার নির্মান, হরিজন করোনী নির্মান, আধুনিক কসাইখানা নির্মান, ঈদগাহ উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা, হাটবাজার উন্নয়ন, মশক নিধন, প্রবীনদের জন্য বিশ্রামাগার নির্মান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, অনলাইন সেবা, ফায়ার হাইড্রেন্ট নির্মান, বৃক্ষরোপন, ভেজাল বিরোধী অভিযান, বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়কে কলেজে পরিণত করাসহ নাগরিক সেবা বৃদ্ধির পদক্ষেপ নেয়ার কথা এই বাজেটে বলা হয়েছে।

অনুষ্ঠানে বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ বগুড়ার সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, পৌরসভার প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস, প্যানেল মেয়র-২ আলহাজ শেখ, প্যানেল মেয়র-৩ শিরিন আক্তারসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 19 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 21 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক