admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশা, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম,মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম ছোবাহান ,রেজাউল করিম দুলাল, আব্দুর রাজ্জাক, মহসীন আলম মুন্ট, জোহান, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নাজনিন নাহার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাবিল ফারাবী, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান সহ আওয়ামী লীগ নেতা ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।