হোম
দুর্ঘটনা

বগুড়ায় ২৪ ঘণ্টায় তিন জন নদীতে নিখোঁজ, দুই জনের মরদেহ উদ্ধার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জুন, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার তিনটি ভিন্ন ভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নদীতে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হন। এর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন যুবক। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, কাজীপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক। বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই ঘাটে বন্ধুদের সঙ্গে ঈদে ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মিরাজুল ইসলাম তমাল (১৮)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর নয়মাইল এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দে ঘোরাঘুরির অংশ হিসেবে তমাল মেঘাই ঘাটে আসে এবং পানিতে নামার কিছুক্ষণ পর সে স্রোতে ভেসে যায়। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

অন্যদিকে, বগুড়ার শেরপুর উপজেলার ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন পলি রানী সাহা (৪৫)। তিনি শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী গ্রামের বাসিন্দা রামচন্দ্র সাহার স্ত্রী।

মঙ্গলবার দুপুরে তিনি সীমাবাড়ী ঘাটে নদীতে গোসল করতে নেমে হঠাৎ পা ফসকে নদীর গভীরে তলিয়ে যান। স্থানীয়রা জানা যায়, নদীতে পানি ও স্রোতের পরিমাণ বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে , বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বান্ধবীর বিয়েতে বেড়াতে এসে ফাতেমা আদুরী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী বাঙ্গালী নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন। তিনি বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়ার মকবুল শেখের মেয়ে। মঙ্গলবার বিকেলে পাইকপাড়া এলাকায় বান্ধবীদের সঙ্গে নদীতে গোসল করতে নামলে হঠাৎ পানির গভীরে তলিয়ে যান তিনি।

খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 9 minutes আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 41 minutes আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 16 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 18 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 22 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক