admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার ডিবি টিমের আজ বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মেহেদী হাসান হৃদয় (ওরফে) হৃদয় ব্যাপারী (৩২), পিতা মৃত আলম, সাং উত্তর চেলোপাড়া।
গ্রেফতারকৃত আসামী হৃদয় জেলা যুবলীগ নেতা লিটন পোদ্দারসহ বিগত ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা কর্মীদের ছত্রছায়ায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। উক্ত সন্ত্রাসী বাহিনী দ্বারা সে অত্র এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি, জমি দখল, বালি সিন্ডিকেট, মাদক ব্যবসা, সুদের কারবারিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিলো।
তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ১০ টির অধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||