admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
রতি কান্ত রায়,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ নভেম্বর সকাল ৯ টায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলার ৬টি ইউনিয়নের ৩ হাজার ২ শত ১০ জন কৃষককে মোট ১০টি ফসল চাষের জন্য এ সহায়তা দেয়া হয়। ফসলগুলো হলো সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারি, মুগ ও অরহর ডাল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন।
ধানের পাশাপাশি অন্যান্য ফসলের চাহিদা পুরণের লক্ষ্যে এগুলোর চাষাবাদ বৃদ্ধির জন্য কৃষকদের উৎসাহ বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সেই সাথে এসব ফসল চাষাবাদে সার্বক্ষণিক তদারকি ও পরামর্শ প্রদান করবেন মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||